ভারতীয় ব্যবসায়ীকে বিয়ে করলেন নায়িকা তামান্না

বিনোদন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২১, ১৪:৪৩আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৫:২৩

বিয়ে করেছেন ‘ভণ্ড’-খ্যাত চিত্রনায়িকা তামান্না। পাত্র ভারতীয় ব্যবসায়ী মোহাম্মদ দাইয়া। একসময়ের জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে সুইডেনে থাকেন। সেখানেই তারা শুভ কাজটি সম্পন্ন করেন। 

জানা যায়, দেশটির রাজধানী স্টকহোমে তারা বসবাস করছেন। মোহাম্মদ দাইয়ার জন্ম ভারতের গুজরাটে। গত ২৬ নভেম্বর মুসলিম রীতিতে তাদের বিয়ে হয়।

তামান্না বলেন, ‘দুই বছর আগে মোহাম্মদ দাইয়ার সঙ্গে পরিচয়। সে খুব সুন্দর মনের মানুষ। মানুষ হিসেবে সে আমার প্রতি ভীষণ যত্নশীল।’

তিনি জানান, শিগগিরই তারা মধুচন্দ্রিমায় কানাডা যাবেন। 

তামান্নার পুরো নাম তামান্না হাসিন হুদা। শৈশব থেকেই পরিবারের সঙ্গে সুইডেনে থাকেন। সেখানেই পড়ালেখা করেছেন। ক্লাস এইটে পড়ার সময় ১৯৯৫ সালে দেশে বেড়াতে এসে আফজাল হোসেনের নির্মাণে স্টারশিপ কনডেন্সড মিল্কের মডেল হন। এরপর ‘ত্যাজ্যপুত্র’ ছবি দিয়ে ঢাকাই সিনেমায় পা রাখেন তামান্না। তবে নায়িকা হিসেবে তুমুল জনপ্রিয়তা পান শহিদুল ইসলাম খোকনের ‘ভণ্ড’ ছবির মাধ্যমে। আলোচিত এ সিনেমার তামান্নার নায়ক ছিলেন রুবেল।

তামান্না অভিনীত সিনেমাগুলোর মধ্যে আছে- ‘হৃদয়ে লেখা নাম’, ‘তুমি আমার ভালোবাসা’, ‘শত্রু তুমি বন্ধু তুমি’, ‘কঠিন শাস্তি’, ‘সন্ত্রাসী বন্ধু’, ‘আমার প্রতিজ্ঞা’, ‘মুখোশধারী’। তাকে সবশেষ দেখা যায় ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘পাগল তোর জন্য’ সিনেমায়।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প