টিভি ধারাবাহিকে ক্রিকেটার শান্ত-বাশার ও আশরাফুল!

বিনো
১০ ডিসেম্বর ২০২১, ১৩:৩৬আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৯:০৩

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক দুই তারকা খেলোয়াড় হাসিবুল হোসেন শান্ত ও হাবিবুল বাশার সুমন এবং সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবার আসছেন অভিনেতা হয়ে। একসঙ্গে তারা অভিনয় করেছেন ধারাবাহিক নাটক ‘গোল্ডেন সিক্স’-এ। 

এটি নির্মাণ করছেন তারিক মুহাম্মদ হাসান। সম্প্রতি ঢাকার কলাবাগান ক্রিকেট মাঠে হয়েছে নাটকটির কিছু অংশের শুটিং। যাতে এই ক্রিকেট তারকারা অংশ নেন। নির্মাতা জানান, গল্পটি ক্রিকেট বিষয়ক। বেশিরভাগ শুটিং হয়েছে ক্রিকেট মাঠে। তাই ক্রিকেটারদের নিয়ে অভিনয়ের কাজটি করানো অনেকটাই সহজ হয়েছে।

এতে শান্ত ও সুমনকে দেখা যাবে দুই দলের কোচ এবং আশরাফুলকে দেখা যাবে একটি দলের খেলোয়াড় হিসেবে। নাটকে আশরাফুলের নাম থাকছে অ্যাশ!

অভিনয় প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘আমি আগেও একটি ছোট নাটকে অভিনয় করেছি। তবে এবার ধারাবাহিক। আসলে ক্রিকেটার হিসেবেই এখানে অভিনয় করেছি, তাই খুব একটা সমস্যা হয়নি।কাজটি করে মজা পেয়েছি।’

এদিকে পরিচালক তারিক মুহাম্মদ হাসান বলেন, ‘আশরাফুলকে নিয়ে আমার কাজের অভিজ্ঞতা আগেও ছিল। অন্য দুজনকে নিয়ে এবারই প্রথম করলাম। এরমধ্যে সুমন ভাই একটু শান্ত স্বভাবের মানুষ, অন্যদিকে শান্ত ভাই বেশ মজার মানুষ। কাজটা আমরা আনন্দ নিয়েই করতে পেরেছি, যেহেতু মাঠের মানুষ মাঠেই ছিলেন। যদিও শুটিংয়ের আগে উনারা বেশ অনাগ্রহী ছিলেন। কিন্তু করতে এসে দেখলেন, এতটা জটিল কিছু নয়।’

আশরাফুল, শাহতাজ, বাশার ও শান্ত ‘গোল্ডেন সিক্স’-এ তিন ক্রিকেটারের সঙ্গে অভিনয় করছেন শেহতাজ, আলভি, মুকিত জাকারিয়া, সোহেল খান, শরাফ আহমেদ জীবন, রোকাইয়া জাহান চমক, ফারুক আহমেদ, হাসান মাসুদ, আবদুল্লাহ রানা, এজাজুল ইসলাম প্রমুখ। 

শিগগিরই নাটকটি আরটিভিতে সম্প্রচার শুরু হবে বলে জানান এর নাট্যকার ও নির্মাতা তারিক মুহাম্মদ হাসান।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প