‘আয় খুকু আয়’ শেষে রায়না...

বিনোদন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২১, ১৪:৪৫আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৬:০৭

আসিফ আকবরের সঙ্গে ‘আয় খুকু আয়’ রিমেক করে ভালোই নজরে আসেন রায়না। এবার আর রিমেক বা যৌথ নয়, একা হাঁটার পালা। প্রকাশ করলেন নিজের প্রথম মৌলিক গান।

রায়না তার শুরুটা বেছে নিয়েছেন মাদক ও আত্মহত্যার বিরুদ্ধে গান বেঁধে। নাম ‘খাঁচায় বাঁচা’। প্রকাশ হলো ৯ ডিসেম্বর গানচিল মিউজিকের ব্যানারে। রিয়াজ আহাম্মেদের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন সাহেদ রহমান। নির্মিত হয়েছে ভিডিও, যাতে ঠোঁট মিলিয়েছেন রায়না নিজেই। 

রায়না বলেন, ‘মাদক সেবন, আত্মহত্যা বা হতাশায় কোনও সমাধান আসে না, এসো নিজেকে ভালোবাসি- এটাই হলো গানটির মূল বক্তব্য। গানটির মাধ্যমে আমি আমার বন্ধুদের প্রতি আহ্বান জানাই- দ্যুতিময় জীবনটাকে গুছিয়ে চলো, নষ্ট করো না।’ 

গানটি প্রসঙ্গে আরেকটু সবিস্তার বলেন রিয়াজ আহাম্মেদ, ‘এটি একটি বক্তব্যমূলক গান। মূলত আমাদের স্কুল-কলেজ পড়ুয়া সন্তানেরা সামাজিক ও পারিবারিক বিভিন্ন টানাপড়েনে দৃশ্যমান এবং অদৃশ্যভাবে খাঁচায় বন্দি। যা তাদের মানসিক অবস্থাকে বিপর্যস্ত করে তুলছে প্রতিনিয়ত। ড্রাগ-আত্মহননের মতো কঠিন সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছে অবলীলায়। পরিবার হারাচ্ছে প্রিয় সন্তান আর দেশ হারাচ্ছে মেধা। গানটির মাধ্যমে এই বার্তাটি পৌঁছাতে চেয়েছি মাত্র।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প