আজ থেকে নাগরিকের তিন দিনের আয়োজন

বিনোদন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২১, ০৮:০১আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ০৮:০১

বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নাগরিক টিভি আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার। তিন দিনে তারা প্রচার করবে তিনটি নাটক ও ১৫টি সিনেমা।

নাটকগুলোর মধ্যে ১৪ ডিসেম্বর রাত ৯টায় রয়েছে মাহাবুব গনির গল্প অবলম্বনে ‘জননী জন্মভূমি’। অভিনয়ে- সারিকা সাবরিন, সাব্বির আহমেদ, বিপ্লব প্রসাদসহ আরও অনেকে। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা আশরাফী মিঠুর।

১৫ ডিসেম্বর রাত ৯টায় রয়েছে ‘গল্পটি তোমার আমার’। নবীন হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাইনুল হাসান খোকন। অভিনয়ে- রওনক হাসান, ফারজানা রিক্তাসহ আরও অনেকে।

১৬ ডিসেম্বর রাত ৯টায় প্রচার হবে ‘জয় বাংলা’। তারান্নুম আফরিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন প্রিন্স খান। অভিনয়ে- সজল, সাদিয়া জাহান প্রভাসহ আরও অনেকে।

চলচ্চিত্রগুলোর মধ্যে ১৪ ডিসেম্বর থাকছে- জীবন থেকে নেয়া, মাতৃভূমি, সংগ্রাম, বীর সৈনিক ও হাঙ্গরনদী গ্রেনেড। ১৫ ডিসেম্বর প্রচার হবে- মীর জাফর, বিদ্রোহী কন্যা, দেশপ্রেমিক, আমার জন্মভূমি, মেঘের অনেক রং। আর ১৬ ডিসেম্বর রয়েছে- আলোর মিছিল, আমার দেশ আমার প্রেম, কমান্ডার, বিক্ষোভ, ওরা ১১জন।

এছাড়াও মাসব্যাপী বিজয়ের নানা আয়োজন প্রচার করছে চ্যানেলটি। 

/এম/
সম্পর্কিত
শহীদ মিনারে নাট্যজন আতাউর রহমানকে শেষ শ্রদ্ধা, অশ্রুসিক্ত সংস্কৃতি কর্মীরা 
শহীদ মিনারে নাট্যজন আতাউর রহমানকে শেষ শ্রদ্ধা, অশ্রুসিক্ত সংস্কৃতি কর্মীরা 
ফরাসি উদ্যোগে জিয়াউর রহমানের জীবনভিত্তিক নাটক ‘জেড’
ফরাসি উদ্যোগে জিয়াউর রহমানের জীবনভিত্তিক নাটক ‘জেড’
নাটক দেখতে সপরিবারে বেইলি রোডে প্রধানমন্ত্রী
নাটক দেখতে সপরিবারে বেইলি রোডে প্রধানমন্ত্রী
তৌসিফ-তটিনী, কে কার প্রেমে ‘জখম’
তৌসিফ-তটিনী, কে কার প্রেমে ‘জখম’
বিনোদন বিভাগের সর্বশেষ
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ