সিনেমাওয়ালা’র ৫০ লাখ টাকার গল্প!

বিনোদন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২১, ১২:৫৩আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ২২:২৮

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ইউটিউব চ্যানেলের নাম ‘সিনেমাওয়ালা নাটক’। ইংরেজি বছরের শুরুতে দর্শকদের জন্য তারা আনছে নতুন নাটক। নাম- ‘ফিফটি লাখ’। যার গল্পটা ৫০ লাখ টাকা নিয়ে। এটি রচনা ও পরিচালনা করেছেন রাজ নিজেই।

নাটকে রবিন চরিত্রে অভিনয় করেছেন এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা মুশফিক আর. ফারহান। ছেলেটা পেশায় আইনজীবী। সুমাইয়া নামের একটি মেয়ের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। সুমাইয়ার ভূমিকায় আছেন এ প্রজন্মের অভিনেত্রী সামিরা খান মাহি।

নতুন কাজ প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘৫০ লাখ টাকা নিয়ে গল্পটি। একটি ডিভোর্সকে কেন্দ্র করে কাহিনি এগোয়। এরচেয়ে বেশি বলতে চাই না। ইংরেজি নববর্ষ ২০২২ উপলক্ষে জানুয়ারির প্রথম সপ্তাহে ইউটিউবে সিনেমাওয়ালা নাটক চ্যানেলে দর্শকদের এটি উপহার দিতে চাই।’

ফারহান ও মাহি বলেন, “মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় আমরা একসঙ্গে ‘হি শি’ নাটকে অভিনয় করে দারুণ সাড়া পেয়েছি। একইভাবে ‘ফিফটি লাখ’ নাটকটিও দর্শকদের মন ছুঁয়ে যাবে আশা করি।”

সিনেমাওয়ালা প্রযোজিত ‘ফিফটি লাখ’-এ আরও অভিনয় করেছেন মুকিত জাকারিয়া, ডিকন নূর ও নঈম ইমতিয়াজ নেয়ামূল। 

ঢাকার উত্তরায় গত ২০ ডিসেম্বর ও ২১ ডিসেম্বর এর চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির। সম্পাদনা করছেন রাশেদ রাব্বি। নাটকটির আবহসংগীত তৈরি করেছেন নাভেদ পারভেজ।

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প