করোনায় আক্রান্ত সোহেল রানার শারীরিক অবস্থার অবনতি

বিনোদন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২১, ২১:০৩আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৩:৫৩

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জনপ্রিয় চিত্রনায়ক-প্রযোজক সোহেল রানাকে আইসিইউতে নেওয়া হয়েছে। এছাড়া তাকে উচ্চমাত্রার অক্সিজেন বা সিপ্যাপ সাপোর্ট দিতে হচ্ছে বলে জানিয়েছেন তার ছেলে মাশরুর পারভেজ ও ছোট ভাই চিত্রনায়ক রুবেল।

বর্তমানে এই তারকা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। তিনি করোনায় আক্রান্ত।
আজ (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় রুবেল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভাইয়ার ফুসফুসের ৭০ শতাংশ করোনায় সংক্রমিত হয়েছে। উনাকে আইসিইউতে রাখা হয়েছে। আগামীকাল চিকিৎসকদের বোর্ড বসে ভাইয়ার ট্রিটমেন্টের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’

ছেলে মাশরুর পারভেজ বলেন, ‌‘বাবার অবস্থা ভালো নয়। আমি আসলে বাবার অবস্থা বলে বোঝাতে পারবো না। ক্রিটিক্যাল অবস্থা পার করছি। তবে বাবাকে ভেন্টিলেশন দিতে হচ্ছে না। সিপ্যাপের মাধ্যমে অক্সিজেন দিতে হচ্ছে। মানে উচ্চমাত্রায় সাপোর্ট দিতে হচ্ছে।’

এর আগে গত ২৫ ডিসেম্বর করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হন সোহেল রানা।

ঢাকাই সিনেমার ড্যাশিং হিরো হিসেবে খ্যাত সোহেল রানা একজন মুক্তিযোদ্ধা। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর প্রযোজক হিসেবে সিনেমা জগতে প্রবেশ করেন তিনি। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ছবিতে অবদান রাখায় ২০১৯ সালে তাকে আজীবন সম্মাননা দেয় সরকার।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প