সাল্লু-ক্যাটের সেকেন্ড ইনিংস!

বিনোদন ডেস্ক
২৪ জানুয়ারি ২০১৬, ১৬:৫৯আপডেট : ২৪ জানুয়ারি ২০১৬, ১৭:০৬

‘বিগ বস’ এর গ্র্যান্ড ফিনালেতে দুজনের খুনসুটিবলিউড ভাইজানের কাছে ক্যাটরিনা যে অন্য যে কারও চেয়ে খানিক আলাদা, তেমন আলামত পাওয়া গেছে আবারও। ফের তারা কাছাকাছি এলেন। প্রমাণ করলেন, আক্ষরিক প্রেমের সম্পর্ক থাকুক আর নাইবা থাকুক- একে অপরের প্রতি টানটা আজও বাঁচিয়ে রেখেছেন পরস্পর।
যার শেষ প্রমাণ মিলেছে ‘বিগ বস’-এর গ্র্যান্ড ফিনালে-তে। যেখানে ক্যাট এসেছেন নিজের ছবি ‘ফিতুর’-এর প্রোমোশনে। সঙ্গে ছিলেন আদিত্য রায় কপূর। এদিন অনুষ্ঠান মঞ্চে সারাক্ষণই ক্যাটের সঙ্গে মজা করে গেলেন সাল্লু কুমার। অনেক বছর পরে সল্লু-ক্যাট এক মঞ্চে দাঁড়ালেও দু’জনের প্রাণচঞ্চলতা দেখে অবাক হয়েছে বি-টাউন। মনে খটকা জেগেছে, তবে কি রণবীর-ক্যাটের বিচ্ছেদ গুঞ্জনে নতুন হাওয়া যোগাচ্ছেন বলিউড ভাইজান!
‘বিগ বস’ ফিনালে মঞ্চে সারাক্ষন ক্যাটকে নিয়েই মেতে ছিলেন সালমান। সবােইকে অবাক করে বললেন, ‘ক্যাটরিনা একজন দৃঢ় চরিত্রের নারী।’
তবে কি শুরু হয়ে গেল সাল্লু-ক্যাটের সেকেন্ড ইনিংস? এমন প্রশ্ন এখন ভাইরাল হতেই পারে।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প