হাশমির সঙ্গে শুট, সালমান নিলেন বাড়তি ব্যবস্থা

বিনোদন ডেস্ক
০৪ জানুয়ারি ২০২২, ১৮:২১আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৯:৪৭

হতেই পারেন তিনি বলিউডের ‘টাইগার’। কাজও করছেন ‘টাইগার ৩’-এর। তারপরও নিজেকে গুটিয়ে নিতেই প্রস্তুত সালমান খান। বলা যায়, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে শুটিং সেটটাই সংক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি। 

জানা যায়, বর্তমানে এমরান হাশমির সঙ্গে দৃশ্য আছে সালমানের। নায়ক জানিয়েছেন, মারপিটের দৃশ্যটি নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে যতজন লোক দরকার, তার বেশি যেন কেউ না থাকে সেটে। এছাড়াও সালমান ও হাশমি দুজনই বলিউডের গুরুত্বপূর্ণ নায়ক।

এ কারণে সেটে উপস্থিত থাকবেন একজন ফাইট কো-অর্ডিনেটর এবং তার একটি বড় দল। 

ভারতীয় গণমাধ্যমের খবর, নির্দিষ্ট দৃশ্য শুট করতে যত জন কলাকুশলী প্রয়োজন, ঠিক তারাই শুধু সেটে আসতে পারবেন বলে জানিয়ে দিয়েছেন সালমান। 

বর্তমান পরিস্থিতিতে অযথা লোকজনের ভিড় এড়িয়ে চলতে চাইছেন তিনি। প্রযোজনা সংস্থার সদস্যদেরও কাজের সময় কোভিড নিয়মবিধি মানার উপদেশ দিয়েছেন অভিনেতা।

শুটিং ইউনিট থেকে ছবির এক সদস্য ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘কেউ কোনও ঝুঁকি নিতে চাইছেন না। সালমান নিজে শুটের বন্দোবস্তের দিকে নজর রাখছেন। সব ধরনের সতর্কতাই মানা হচ্ছে।’

তবে কথা ছড়িয়েছিল, এই শুটিং লটে শাহরুখ খানও যুক্ত হবেন। টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, আপাতত তিনি এতে অংশ নেবেন না। ছবিতে নায়িকা হিসেবে আছেন ক্যাটরিনা কাইফ। এটি পরিচালনা করছেন মনীষ শর্মা।

চলতি সপ্তাহে মুম্বাইয়ের একই গ্রাউন্ডে সালমান ও হাশমির শুট চলবে। এর আগে তুরস্ক, রাশিয়ার মতো দেশ ঘুরে ‘টাইগার ৩’-এর  দৃশ্যধারণ হয়েছে। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
শাহরুখের সঙ্গে পাঁচ সিনেমা থেকে বাদ পড়েন ঐশ্বরিয়া, নেপথ্যে সালমান খান
শাহরুখের সঙ্গে পাঁচ সিনেমা থেকে বাদ পড়েন ঐশ্বরিয়া, নেপথ্যে সালমান খান
সালমানের ব্যক্তিস্বত্ব লঙ্ঘনের অভিযোগ: ‘কালা হিরান’এর টিজার সরানোর নির্দেশ
সালমানের ব্যক্তিস্বত্ব লঙ্ঘনের অভিযোগ: ‘কালা হিরান’এর টিজার সরানোর নির্দেশ
বিনা পারিশ্রমিকে কাজ, তবু সম্মান পাননি শেহনাজ
বিনা পারিশ্রমিকে কাজ, তবু সম্মান পাননি শেহনাজ
জেন-জিদের বুঝতে ব্যর্থ বলিউড, কটাক্ষের মুখে সালমান
জেন-জিদের বুঝতে ব্যর্থ বলিউড, কটাক্ষের মুখে সালমান
বিনোদন বিভাগের সর্বশেষ
ঢাকার সিনেমার শুটিংয়ে নেপালে আটকা পড়েছেন কলকাতার দুই অভিনেতা
ঢাকার সিনেমার শুটিংয়ে নেপালে আটকা পড়েছেন কলকাতার দুই অভিনেতা
হিমির ‘পরাণ পাখি’ থেকে ‘দুজন দুজনার’, আপনার পছন্দ কোনটি
হিমির ‘পরাণ পাখি’ থেকে ‘দুজন দুজনার’, আপনার পছন্দ কোনটি
নজরুলের গল্প-উপন্যাসে নির্মিত আলোচিত তিন সিনেমা
নজরুলের গল্প-উপন্যাসে নির্মিত আলোচিত তিন সিনেমা
দুই বছরের প্রেমের ইতি টানলেন অনন্যা পাণ্ডে
দুই বছরের প্রেমের ইতি টানলেন অনন্যা পাণ্ডে
বিতর্কের মুখে কৃতির সেই বিজ্ঞাপন প্রত্যাহার, ক্ষমা চাইলো সংস্থা
বিতর্কের মুখে কৃতির সেই বিজ্ঞাপন প্রত্যাহার, ক্ষমা চাইলো সংস্থা