সংগীতজ্ঞ আজাদ রহমানের ৩ কন্যার ‘আজাদ সিস্টার্স’ 

বিনোদন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২২, ১৪:১৪আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ২০:৫৩

সংগীতজ্ঞ আজাদ রহমান এবং শিল্পী সেলিনা আজাদ দম্পতির তিন কন্যা—রুমানা আজাদ, রোজানা আজাদ ও নাফিসা আজাদ। স্বাভাবিক নিয়মেই তিন জনই বেড়ে উঠেছেন শতভাগ সংগীত আবহে।

তিন বোন এক হয়ে গড়ে তুললেন ‘আজাদ সিস্টার্স’। উদ্যোগ নিলেন নিয়মিত গান প্রকাশের।

সেই ধারাবাহিকতায় শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় আজাদ সিস্টার্স-এর ইউটিউব চ্যানেলে উন্মোচিত হচ্ছে রুমানা আজাদের কথা ও সুরে নাফিসা আজাদের কণ্ঠে ‘লাগে না মন’ শিরোনামের মৌলিক গান। আর পুরো কাজটির তত্ত্বাবধানে ছিলেন রোজানা আজাদ।

কণ্ঠশিল্পী নাফিসা আজাদ বলেন, ‘কলকাতার গুণী সংগীতায়োজক সৌরভ বাবাই চক্রবর্তী গানটির আয়োজন করেছেন। আপাতত এটির লিরিক ভিডিও উন্মুক্ত করা হলেও শিগগিরই গল্পনির্ভর ভিডিও নির্মাণের পরিকল্পনা রয়েছে আমাদের। আমরা চাই নিয়মিত গান প্রকাশ করতে। বাকিটা নির্ভর করছে শ্রোতা ও সমালোচকদের ভালো লাগার ওপর।’

সংগীত কিংবদন্তি আজাদ রহমান ২০২০ সালের ১৬ মে ৭৬ বছর বয়সে অনেকটা হুট করেই না ফেরার দেশে পাড়ি জমান। 

আজাদ রহমানের ৩ কন্যা ‘জন্ম আমার ধন্য হলো মা গো’, ‘ভালোবাসার মূল্য কত’, ‘ও চোখে চোখ পড়েছে যখনই’, ‘মনেরও রঙে রাঙাব’, ‘ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়’, ‘এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি’-সহ অনেক গানের সঙ্গে জড়িয়ে আছে আজাদ রহমানের নাম। কোনোটির সুরকার তিনি, কোনোটির সংগীত পরিচালক। বাংলা খেয়ালের প্রবর্তকও তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া বরেণ্য এ সংগীত পরিচালক ১৯৪৪ সালের ১ জানুয়ারি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। খেয়ালে স্নাতক সম্পন্ন করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে। কলকাতার জনপ্রিয় বাংলা ছবি ‘মিস প্রিয়ংবদা’ তার সংগীত পরিচালনা করা প্রথম চলচ্চিত্র। ছবিতে তার সংগীত পরিচালনায় কণ্ঠ দেন মানবেন্দ্র মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায় ও আরতি মুখোপাধ্যায়। বাংলাদেশে প্রথম সংগীত পরিচালনা করেন বাবুল চৌধুরী পরিচালিত ‘আগন্তুক’ ছবিতে।

আজাদ রহমানের লেখা সংগীত বিষয়ক বই ‘বাংলা খেয়াল’ দুই খণ্ডে প্রকাশ করে বাংলা একাডেমি। স্বাস্থ্য সচেতনতা নিয়ে তিনি নির্মাণ করেছিলেন চলচ্চিত্র ‘গোপন কথা’।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প