করোনা পজিটিভ ঋতুপর্ণাসহ পুরো পরিবার!

বিনোদন ডেস্ক
০৮ জানুয়ারি ২০২২, ১৩:২৭আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৫:৫৬

টলিউডে চলছে করোনা ঝড়! শেষ খবরে মিললো দুই বাংলার অন্যতম অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর খবর। একা নন, তার পুরো পরিবারই হলো এই ভাইরাসে আক্রান্ত।

পশ্চিমবঙ্গের বিশ্বাসযোগ্য একাধিক গণমাধ্যম সূত্রে জানা যায়, দার্জিলিংয়ে পরিচালক অতনু বসুর ‘অচেনা উত্তম’-এর শুট করতে গিয়েছিলেন ঢাকার ‘রাঙা বউ’। শীতের দার্জিলিং উপভোগ করার জন্য সঙ্গে নিয়েছেন স্বামী সঞ্জয়সহ পরিবারের সবাইকে। শুটিং ও আনন্দ করে ফিরেও এলেন কলকাতায়, টের পেলেন সবার গলা-বুকে-নাকে ঠাণ্ডাটা লেগে গেছে। 

পরীক্ষা করে দেখা যায়, স্বামী সঞ্জয় ছাড়া পরিবারের অন্য সবার পজিটিভ।

আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী বললেন, ‘দার্জিলিং থেকে ফিরে বিজ্ঞাপনের কাজ ছিল। তার পরেই ঠাণ্ডাটা লাগে। পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়ে। আমরা বাড়ির সবচেয়ে উঁচু তলায় নিজেদের বন্দি করে রেখেছি এখন।’

গত ক’দিনে টলিউডে করোনা পজিটিভ হওয়ার খবর আসে রাজ-শুভশ্রী, মিমি চক্রবর্তী, দেব-রুক্মিণী, ঋদ্ধি সেন, রুদ্রনীল ঘোষ, শ্রীজাত, সৃজিত ও শ্রীলেখার।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প