নিরব-তমার জন্য ট্রেনের পুরো বগি (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২২, ১৬:৪৭আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৭:৫৩

সপ্তাহ তিনেক আগে টলিউডের নায়িকা-সাংসদ মিমি চক্রবর্তীকে নিয়ে ইউটিউব পর্দায় এসেছিলেন চিত্রনায়ক নিরব হোসাইন। 

এবার এই নায়ককে পাওয়া গেলো চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে। প্রকাশ হয়েছে তাদের মিউজিক ভিডিও। 

গানের নাম ‘এমনই এক ধাঁধা’। আর এর দৃশ্যধারণের জন্য ট্রেনের পুরো বগিও ভাড়া করা হয়েছিল বলে জানান।

এটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা তানিম রহমান অংশু। তিনি জানান, গানটির চিত্রায়ণ হয়েছে সিলেটের দারুণ সব লোকেশনে। এছাড়াও এর চিত্রায়ণের জন্য ভাড়া করা হয় ট্রেনের পুরো একটি বগি। 

নিরব বলেন, ‘অল্প সময়ের বিরতিতে আবারও বড় আয়োজনের একটি কাজ প্রকাশ হলো। আশা করছি ভক্ত-শ্রোতা-দর্শকরা এটিও উপভোগ করবেন। এমন বড় আয়োজনের কাজ করার মধ্যেও একটা প্রশান্তি আছে।’
  
কৌশিক হোসেন তাপসের কথা-সুর ও সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল। ‘এমনই এক ধাঁধা’ নামের এই ভিডিও আজ (১২ জানুয়ারি) টিএম রেকর্ডসের ব্যানারে অবমুক্ত হয়েছে।
 
গান প্রসঙ্গে টুটুল বলেন, ‘অনেকদিন পর এমন একটা গান পেলাম। এটা আমার এত মন ছুঁয়ে গেছে তা বলে বোঝানোর মতো নয়। গানের গল্পটা দেখলে মনে হবে যে এর মধ্যে একটা ফিল্মি ব্যাপার আছে।’

/এম/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প