প্রযোজক মিষ্টি জান্নাত

বিনোদন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০১৬, ১৪:৩৪আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ১৪:৫০

মিষ্টি জান্নাতইদানিং ছোট ছোট নায়িকারাও বেশ বড়সড় বাজেটের কাজে হাত দিচ্ছেন। শুধু অভিনয়ে নয়, থাকছেন প্রযোজক হিসেবেও। যেমন নিকট অতীতে অভিনয়ের পাশাপাশি প্রযোজকের খাতায় নাম লিখিয়েছেন মাহিয়া মাহি, ববি এবং পরীমণির মতো আলোচিত নায়িকারা।
সে তালিকায় এবার যোগ হলো আরেকটি নাম- মিষ্টি জান্নাত। মিষ্টি তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘হ্যাভেন মাল্টিমিডিয়া’র ব্যানারে চারটি ছবি নির্মাণের ঘোষণা দিলেন। এরমধ্যে দুটি একক আর দুটি যৌথ প্রযোজনার। এরমধ্যে প্রযোজনার প্রথম সিনেমা হিসেবে কলকাতার নায়ক সোহমের সঙ্গে ‘আমার প্রেম তুমি’-তে কাজও শুরু করেছেন বেশ আগেই। এছাড়াও ‘হ্যাভেন মাল্টিমিডিয়া’ থেকে নির্মিত হচ্ছে যৌথ প্রযোজনায় আরেকটি সিনেমা ‘নকশী কাঁথার মাঠ’। এতে ওপার বাংলার হিরণকে নিয়ে কাজ করার ইচ্ছে আছে তার।
এছাড়াও শুধুমাত্র বাংলাদেশি সিনেমা হিসেবে তিনি প্রযোজনা করবেন শাকিব খান ও বাপ্পিকে নিয়ে দুটি ছবি। আপাতত এ ব্যাপারে প্রাথমিক আলোচনা শেষ করেছেন মিষ্টি। প্রযোজনা প্রসঙ্গে তিনি বললেন, ‘আমার ডাক্তারি পড়াশোনা প্রায় শেষের দিকে। মাঝে পড়ালেখা নিয়ে বেশি ব্যস্ত থাকতে হয়েছিলো বলে অভিনয় থেকে  খানিকটা দূরে ছিলাম। এ বছরই আমার পড়াশুনা শেষ হয়ে যাবে। আশা করছি এবার অভিনয় আর প্রযোজনায় শতভাগ মন বসাতে পারবো।’
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
উত্তর আমেরিকায় রেকর্ড ‘স্পাইডার-ম্যান’-এর, সেরা পাঁচে কোন কোন সিনেমা
উত্তর আমেরিকায় রেকর্ড ‘স্পাইডার-ম্যান’-এর, সেরা পাঁচে কোন কোন সিনেমা
দিলীপ থেকে শাহরুখ, শাকিব—আর কে হয়েছেন দেবদাস
দিলীপ থেকে শাহরুখ, শাকিব—আর কে হয়েছেন দেবদাস
বরুণ-জাহ্নবীকে চমকে দিতে ‘কফি কাউচে’ কে এলেন
বরুণ-জাহ্নবীকে চমকে দিতে ‘কফি কাউচে’ কে এলেন
ছোটবেলার সেই শাবনাজ-লিমা এখন কোথায়
ছোটবেলার সেই শাবনাজ-লিমা এখন কোথায়
সেন্সর বোর্ডে প্রীতি জিনতা থেকে সুনীল শেঠি, ১৮ সদস্যের তালিকায় আর কারা
সেন্সর বোর্ডে প্রীতি জিনতা থেকে সুনীল শেঠি, ১৮ সদস্যের তালিকায় আর কারা