বিচারকের আসনে শাফিন-ইমন

বিনোদন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২২, ১৬:৩০আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৬:৪৭

চলছে তরুণদের জন্য সংগীত বিষয়ক রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’। বেসরকারি টিভি চ্যানেল আরটিভির এ আয়োজনটি ইতোমধ্যে গানপ্রিয় মানুষদের পছন্দের তালিকায় উঠে এসেছে।

অনুষ্ঠান কর্তৃপক্ষ জানালো, এবার ব্যান্ড ও সিনেমার গান দিয়ে  সাজানো হয়েছে ইয়াং স্টারের নতুন দুটি পর্ব। এতে  বিচারক হিসেবে রয়েছেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক শওকত আলী ইমন।  

প্রতিটি পর্বেই অতিথি বিচারকের সঙ্গে থাকবেন এই আয়োজনের প্রধান তিন বিচারক ইবরার টিপু, প্রতীক হাসান ও পড়শী।

এ প্রসঙ্গে শাফিন আহমেদ বলেন, ‘তরুণদের নিয়ে এমন একটি আয়োজন করার জন্য ধন্যবাদ। খুব ভালো লেগেছে। আশা করি, এই আয়োজনের মাধ্যমে ভালো কিছু শিল্পী উঠে আসবেন।’

জানা যায়, আগামীকাল (১৮ জানুয়ারি) রাত ৮টায় আরটিভিতে ব্যান্ডের গানের পর্ব প্রচার হবে। সিনেমার পর্ব আগামী ১৯ জানুয়ারি একই সময়ে একই চ্যানেলে প্রচারিত হবে।

সোহাগ মাসুদের প্রযোজনায় মিউজিক্যাল এই রিয়েলিটি শো আরটিভি ছাড়াও আরটিভি প্লাস ও আরটিভি রিয়েলিটি শো’র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা যাবে বলে জানান আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব।

এই রিয়েলিটি শো উপস্থাপনা করছেন ইমতু রাতিশ ও রুহানী সালসাবিল লাবণ্য।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প