পুলিশ মিলন সাংবাদিক ববি আর টার্গেট জন

বিনোদন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২২, ২১:১৯আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ০০:৪০

বছরের প্রথম চলচ্চিত্রে যুক্ত হলেন তিন তারকা, আনিসুর রহমান মিলন, ববি হক ও সাঞ্জু জন। শিরোনাম- আলপিন। মূলত বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত ওয়েব ফিল্ম এটা।

এতে তিনটি আকর্ষণীয় চরিত্রে হাজির হবেন এই তিন শিল্পী। এরমধ্যে মিলনকে দেখা যাবে পুলিশ ও ববিকে সাংবাদিক হিসেবে। এবং তাদের টার্গেটে থাকবেন জন।

সোমবার (১৭ জানুয়ারি) টেলিভিশন চ্যানেল আরটিভির কার্যালয়ে ওয়েব ফিল্মটিতে চুক্তিবদ্ধ হন তারা।

এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও বেঙ্গল মাল্টিমিডিয়ার পরিচালক সৈয়দ আশিক রহমান। ওয়েব ফিল্মটি নির্মাণ করবেন আল হাজেন। এর গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মিজানুর রহমান বেলাল। স্বাক্ষর অনুষ্ঠানে তিন তারকা

ছবিটি নিয়ে আনিসুর রহমান মিলন বলেন, ‘পুলিশের চরিত্রে এর আগেও অভিনয় করেছি। তবে এই গল্পে কিছু ভিন্নতা আছে। দিনশেষে সবাই তো আসলে ভালো গল্প খোঁজেন। সেই গল্পের ছোঁয়া আসলে এই ফিল্মটিতে থাকছে।’

চিত্রনায়িকা ববি বলেন, ‘বছরের শুরুতেই এমন একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। বেঙ্গল মাল্টিমিডিয়ার সঙ্গে এটাই আমার প্রথম কাজ এবং যে চরিত্রে অভিনয় করতে যাচ্ছি তাও প্রথম। সাংবাদিকতা একটা চ্যালেঞ্জিং পেশা। এ ছবিতে মূলত অনুসন্ধানমূলক লেখালেখি করাই হচ্ছে আমার কাজ। টিমের সবাই মিলে দর্শকদের একটি ভালো কাজ উপহার দিতে পারবো আশা করছি।

নিজ চরিত্র নিয়ে চিত্রনায়ক সাঞ্জু  জন বলেন, ‘আমার চরিত্রের নাম আবির। যে প্রচণ্ড মেধাবী ও বিজ্ঞানমনস্ক। তার ভাবনাগুলো ব্যতিক্রমী। তেমনই একটি ভাবনার জন্যই কিছু মানুষ মারা যান। পুলিশ ও সাংবাদিক আমার পেছনে পড়ে যায়। একগুঁয়ে আবির সবকিছু ট্যাকেল দেওয়ার চেষ্টা করবে।’

জানা যায়, শিগগিরই ঢাকার বিভিন্ন স্থানে ওয়েব ফিল্মটির দৃশ্যধারণ শুরু হবে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প