তিন বছরে তিনগুণ!

বিনোদন ডেস্ক
১৮ জানুয়ারি ২০২২, ০৯:০০আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১৬:১৭

‘সত্যমেভ জয়তে টু’ ও ‘বাটলা হাউজ’ সিনেমায় ধুন্ধুমার অভিনয় করার পর জন আব্রাহাম বলিউডে তার পারিশ্রমিক বাড়িয়েই চলছেন।

কিছু দিন আগে আদিত্য চোপড়ার ‘পাঠান’ সিনেমার জন্য ২০ কোটি রুপি নেওয়ার পর এক মাসের ব্যবধানেই নিজের পারিশ্রমিক বাড়িয়ে নিলেন আরও এক কোটি!

তিন বছর আগেও আব্রাহামের সিনেমাপ্রতি পারিশ্রমিক ছিল সাত কোটি রুপি। সেখান থেকে এক লাফে ‘এক ভিলেন রিটার্নস’ সিনেমায় নিচ্ছেন ২১ কোটি।

কোভিড পরিস্থিতির কারণে যেখানে অনেক তারকাই ওটিটিতে কম পারিশ্রমিকেও কাজ করছেন, সেখানে ৪৯ বছর বয়সী ফিটফাট এ অভিনেতা নিজেকে বড় পর্দার বাইরে নিচ্ছেন না।

তবু জনের জয়রথ থামছে না। একে একে ভক্তদের উপহার দিলেন ‘মুম্বাই সাগা’, ‘বাটলা হাউজ’ ও ‘ফোর্স’।

‘এক ভিলেন’-এর সাফল্যের প্রায় আট বছর পর ফের বড় পর্দায় আসতে চলেছে দ্বিতীয় কিস্তি 'এক ভিলেন রিটার্নস'। একাধিক পরিবর্তন দেখা যাবে এ পর্বে। কাস্টিংয়েও আছে বেশ অদল-বদল। জন

মোহিত সুরির পরিচালনায় এই সিনেমায় জনের সঙ্গে আছেন অর্জুন কাপুর। থাকছেন দিশা পাটানি ও তারা সুতারিয়া। ছবিটি মুক্তি পাওয়ার কথা এ বছরের জুলাইতে। এ ছাড়া জনের নতুন সিনেমা ‘অ্যাটাক’ আসছে ২৮ জানুয়ারি।

সূত্র: বলিউড হাঙ্গামা

/এমএ/এফএ/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প