সংসার ভাঙলো ধানুশের  

বিনোদন ডেস্ক
১৮ জানুয়ারি ২০২২, ০০:১২আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১৩:৪৬

১৮ বছরের সংসার জীবনের ইতি টানলেন তামিল চলচ্চিত্র সুপারস্টার ধানুশ। ১৭ জানুয়ারি রাতে এক টুইট বার্তায় স্ত্রী ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তিনি। ঐশ্বরিয়া ভারতের আরেক মহাতারকা রজনীকান্তের মেয়ে। 

ধানুশ টুইটারে লেখেন, ‘আমাদের ১৮ বছরের পথচলায় বন্ধু, দম্পতি, বাবা-মা এবং একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবে আমরা থেকেছি। এই যাত্রা লম্বা হয়েছে বোঝাপড়া এবং মানিয়ে নেওয়ায়। আজ আমরা এমন এক জায়গায় দাঁড়িয়েছি, যেখানে আমাদের পথ আলাদা। ঐশ্বরিয়া ও আমি দম্পতি হিসাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ একসঙ্গে দুজন

পাশাপাশি তিনি এও জানান, এই সিদ্ধান্তের পর যেন ভক্তরা তাদের প্রতি সম্মান রাখেন।  

উল্লেখ্য, ধানুশের পুরো নাম ভেঙ্কটেশ প্রভু কস্তুরি রাজা। দক্ষিণী সিনেমা ছাড়াও বলিউডে অত্যন্ত জনপ্রিয় তিনি। তার অভিনয় পারদর্শিতা মুগ্ধ করেছে বাংলাদেশের দর্শকদেরও। শুধু অভিনয়ই নয়, ২০১১ সালের ‘হোয়াই দিস কোলাবেরি ডি’ গানের কারণে তার জনপ্রিয়তা অন্যমাত্রায় পৌঁছে যায়। 

২০০৪-এর ১৮ নভেম্বর রজনীকান্তের মেয়ে ঐশ্বর্যকে বিয়ে করেছিলেন ধানুশ। ২০০৬-এ তাদের ঘরে পুত্রসন্তানের জন্ম নেয়। ২০১০-এ আসে আরও এক সন্তান।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প