আজ সন্ধ্যায় ‘ঢাকা ড্রিম’

বিনোদন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২২, ১৪:১৩ আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১৬:৩২

করোনা প্রকোপের মধ্যেই জমে উঠেছে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র আয়োজন ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২২’। ৯ দিনব্যাপী এ আসরের আজ (১৮ জানুয়ারি) চতুর্থ দিনে নির্ধারিত ভেন্যুগুলোতে চলবে বিভিন্ন দেশের সিনেমা।

সন্ধ্যা ৭টায় ‘বাংলাদেশ প্যানোরমা’ বিভাগে গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে ‘ঢাকা ড্রিম’ দেখানো হবে। 

বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক কর্তৃপক্ষ। এ শাখায় দেখা যাবে বাংলাদেশের বেশ কিছু আলোচিত ও নতুন ছবি। এরমধ্যে ‘ঢাকা ড্রিম’ ছাড়াও আছে নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’, এন রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতী কথা’ এবং শবনম ফেরদৌসীর ‘আজব কারখানা’ ইত্যাদি।

২০১৬ সালে বারী সিদ্দিকীর কণ্ঠে গান রেকর্ডিংয়ের মাধ্যমে ‘ঢাকা ড্রিম’ চলচ্চিত্রের কাজ শুরু করেন প্রসূন রহমান। গত বছরের মার্চে এটি ছাড়পত্র পায়। সে বছরের ৮ অক্টোবর আসে এর ট্রেলার। ছবিতে আছে অনেক চরিত্র- যৌনকর্মী, ছাত্র, স্বল্পশিক্ষিত বেকার, অন্ধ ভিক্ষুক, স্বামী পরিত্যক্তা নারী, খুনি, রিকশাচালক, নরসুন্দর, রিয়েলিটি শোয়ের প্রতিযোগী ও নদীভাঙনে গৃহহারা পরিবারের ছায়া। যাদের প্রত্যেকেই গ্রাম থেকে জাদুর শহর ঢাকায় যাওয়ার স্বপ্ন দেখছেন।

এগুলোতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শাহাদাৎ হোসেন, মুনিরা মিঠু, আবদুল্লাহ রানা, শাহরিয়ার ফেরদৌস সজীব, আনোয়ার হোসেন চৌধুরী, জয়িতা মহলানবীশ, পূর্ণিমা বৃষ্টি, নাইরুজ সিফাত, সায়মা নীরা, সায়কা আহমেদ, সুজাত শিমুল, ইকবাল হোসেন, আরশ খান, ফজলুল হক, আক্তার হোসেন, জামাল রাজা, আর এ রাহুল, ফারুক আহমেদ, শরিফুল আজম পিন্টু, এসএম মহসিন, মাহবুবুর রহমান, খোরশেদ আলম, তৃষা রায়, এমিল, রানা, তাশফীসহ অনেকে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
রাশিয়ার কাজান উৎসবে বাংলাদেশের ‘মাস্তুল’
রাশিয়ার কাজান উৎসবে বাংলাদেশের ‘মাস্তুল’
‘আলো আসবেই’ কাণ্ড: ‘গ্রুপে আমি কখনও প্রবেশ করিনি’
‘আলো আসবেই’ কাণ্ড: ‘গ্রুপে আমি কখনও প্রবেশ করিনি’
এসেছে অভিনেতা বাবুর নতুন গান
এসেছে অভিনেতা বাবুর নতুন গান
‘বদরুল তুমি ভালো হয়ে যাও’
‘বদরুল তুমি ভালো হয়ে যাও’
বিনোদন বিভাগের সর্বশেষ
‘কেবিসি’র মঞ্চে আহত অমিতাভ বচ্চন, কেমন আছেন বিগ বি
‘কেবিসি’র মঞ্চে আহত অমিতাভ বচ্চন, কেমন আছেন বিগ বি
টম ক্রুজের ‘ডিগার’ থেকে ‘স্ট্রিট ফাইটার’, অক্টোবরে আসছে ৬ সিনেমা
টম ক্রুজের ‘ডিগার’ থেকে ‘স্ট্রিট ফাইটার’, অক্টোবরে আসছে ৬ সিনেমা
‘বালিকা বধূ’ প্রত্যুষার মৃত্যুর ১০ বছর পর প্রেমিক রাহুলের বিরুদ্ধে কী রায় হলো
‘বালিকা বধূ’ প্রত্যুষার মৃত্যুর ১০ বছর পর প্রেমিক রাহুলের বিরুদ্ধে কী রায় হলো
রাতে ভয়ে ঘুমাতে পারেন না মিমি, কীসের ভয় অভিনেত্রীর
রাতে ভয়ে ঘুমাতে পারেন না মিমি, কীসের ভয় অভিনেত্রীর
চার দশকের ইমেজ ভেঙে নতুন রূপে টম ক্রুজ, মুক্তি পাচ্ছে ‘ডিগার’
চার দশকের ইমেজ ভেঙে নতুন রূপে টম ক্রুজ, মুক্তি পাচ্ছে ‘ডিগার’