টাঙ্গাইলে ফাহিম-ফারিন

বিনোদন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২২, ১৩:১৯আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৬:০৫

২০০৮ সালে ‘ব্যস্ত’ অ্যালবাম দিয়ে সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ করেছিলেন ফাহিম ইসলাম। এরপর ২০১০ সালে ‘কেন বলো না’ এবং ২০১৩ সালে ‘বলছি তোমায়’ শিরোনামে আরও দুটি একক অ্যালবাম প্রকাশ করেন তিনি। এছাড়া গত ৮ বছরে প্রায় ১৫টি সিঙ্গেল গান প্রকাশ করেও শ্রোতাদের ভালোবাসা কুড়িয়েছেন এই গায়ক। 

আসছে ভালোবাসা দিবসে নতুন গানচিত্র নিয়ে আসছেন ফাহিম। যার শিরোনাম ‘ভালোবাসা দিও’। এটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন আদিব কবির। সম্প্রতি টাঙ্গাইলে দুদিন ধরে গানটির শুটিং হয়েছে। ভিডিওটি নির্মাণ করেছেন রাশেদ মজুমদার।

আর এই ভিডিওতে ফাহিমের সঙ্গে মডেল হয়েছেন তরুণ মডেল-অভিনেত্রী ফারিন খান। এবারই প্রথম ফাহিমের কোনও ভিডিওতে মডেল হয়েছেন তিনি। 

ফাহিম বলেন, ‘প্রায় এক বছর পর নতুন গান নিয়ে আসছি। এটি সম্পূর্ণ ভালোবাসার গান। আর তাই ভিডিওটিও সাজানো হয়েছে সেভাবে। দুজন প্রেমিক-প্রেমিকার রোমান্টিক সব মুহূর্তের দৃশ্য দেখানো হয়েছে এতে। আমার সঙ্গে ফারিনের রসায়নটাও দারুণ জমেছে। আশা করি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’ 

ভালোবাসা দিবসে ডেডলাইন মিউজিক থেকে উন্মুক্ত করা হবে গানচিত্রটি।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প