ফেসবুক দেখাচ্ছে মৃত, পলাশ বললেন- বেঁচে আছি!

বিনোদন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২২, ১৫:১১আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৬:২০

ফেসবুক বিভ্রাটে পড়েছেন অভিনেতা জিয়াউল হক পলাশ। সামাজিক যোগাযোগের জনপ্রিয় এ মাধ্যমটি ঘোষণা করেছে, তিনি মৃত! তাই তার অ্যাকাউন্ট ‘রিমেম্বারিং’ করে দেওয়া হয়েছে।

যেসব ফেসবুক অ্যাকাউন্টের অধিকারী মৃত্যুবরণ করেন, তাদের প্রোফাইলে ফেসবুক কর্তৃপক্ষ এই ট্যাগ লাগিয়ে দেয়। তাই আপাতত তাকে ‘মৃত’ দেখাচ্ছে।

বিষয়টি নিয়ে বিস্মিত এ অভিনেতা। বললেন, ‘আমি যেহেতু কথা বলতে পারছি, তার মানে বেঁচে আছি। আসলে যারা মানসিকভাবে বিকৃত তারা ফেসবুকে আবেদন করে জানিয়েছে, আমি নাকি মারা গেছি! কিছু বলার নেই!  ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছি। এখন কাজ চলছে। ৪৮ ঘণ্টার মধ্যে বিষয়টা ঠিক হয়ে যাবে।’

পলাশ আরও বলেন, ‘আমি মনে করি এটা তারাই করেছে, যাদের মনুষ্যত্ব বিকৃত। তাদের শান্তি কামনা করছি।’

পলাশ ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকের জন্য সবচেয়ে আলোচিত। এর কল্যাণেই তার নাম জিয়াউল হক পলাশ হলেও সবাই তাকে ‘কাবিলা’ বলেই ডাকেন। যদিও তিনি শোবিজে পা রেখেছিলেন একজন নির্মাতা হিসেবে।

আজ (২০ জানুয়ারি) পলাশ ব্যস্ত রয়েছেন নতুন একটি সিরিজ নির্মাণের কাজে।

/এম/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা