ক্রাচে ভর দিয়েই পার্টিতে হৃত্বিক

বিনোদন ডেস্ক
২৫ জানুয়ারি ২০১৬, ১৮:৪৮আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ১৮:৫৮

হৃত্বিক শ্যুটিংয়ে আহত হয়ে বিছানায় যেতে হয়েছে বলিউড অভিনেতা হৃত্বিক রোশনকে। চিকিৎসকের কড়া বিধিনিষেধ, বিছানা ছাড়া যাবে না।  কিন্তু এ অবস্থাতেই পার্টি করে বেড়াচ্ছেন ৪২ বছর বয়সী এ তারকা।
এভাবেই অভিনেতা অভিষেক বচ্চনের জন্মদিনটি পালন করেছেন। জন্মদিনটি ঘিরে দুটি ছবি টুইটারে পোস্ট করেছেন হৃত্বিক। সঙ্গে ছিলেন তার পরিচিতজন অভি ও গুডলি ভেলি। তবে পার্টি করুন বা লম্পঝম্প, হৃত্বিকের অবস্থা যে খুব একটা ভালো না, তা এ ছবি দেখেই বোঝা গেছে। এতে তাকে ক্রাচে ভর দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এবং তা খুব সতর্কভাবে।
চলতি মাসেই হৃত্বিকের নতুন ছবি ‘মহেনজোদারো’র একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়ের সময় এ দূর্ঘটনা ঘটে। সেসময় গুরুতর জখম হন তিনি। চিকিৎসকরা জানায় তার লিগামেন্ট ছিঁড়ে গেছে। তাকে পরিপূর্ণ বিশ্রামে থাকার কথা বলা হয়েছে।
সিন্ধু সভ্যতার একটি মহাকাব্যিক প্রেমের গল্প নিয়ে ‘মহেনজোদারো’। এই ছবিতে হৃত্বিকের নায়িকা হিসেবে আসছেন পূজা হেজ।
পার্টিতে হৃত্বিক
 সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প