অবশেষে ভাঙল সাধের খেলা। বিগ বস-৯ আসর তার এবারের বসকে নির্বাচন করল। রবিবারে শেষ হওয়া আসরের মুকুট উঠেছে প্রিন্স নারুলার মাথায়। প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ ও এর উপস্থাপক সালমান খান বিজয়ীর নাম ঘোষণা করেন এদিন।
নাটকীয় এ আয়োজনের চূড়ান্ত পর্বেও ছিল যথেষ্ট চমক। এ পর্বে ছিলেন ঋষভ সিংহ, মনদানা করিমি, রোসেল রাও ও প্রিন্স।
একে একে সবাই বাদ পড়তে থাকেন। সর্বশেষ দর্শকদের রায়ে ঘোষণা আসে, প্রিন্সই হলেন এবারের আসরের রাজকুমার। ট্রফির পাশাপাশি ৩৫ লাখ রুপির পুরস্কার মূল্য জেতেন প্রিন্স।
এদিন অতিথি তারকা হিসেবে উপস্থিত ছিলেন ক্যাটরিনা কাইফ, অাদিত্য রায় চৌধুরী।
তাদের নতুন ছবি 'ফিতুর'র রোম্যান্টিক গান ‘পশমিনা’-র তালে নাচতে দেখা যায় ক্যাটরিনা এবং আদিত্যকে। অনুষ্ঠান শেষে প্রিন্সের হাতে ট্রফি তুলে দেন এ জুটি।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
/এম/



