হাসপাতালে অক্সিজেন সাপোর্টে অভিনেতা তুষার খান

বিনোদন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২২, ১৫:১৪আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৭:৩৮

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতাল ভর্তি হয়েছেন অভিনেতা তুষার খান। তার ফুসফুসের অধিকাংশ জায়গায় সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এ জন্য আপাতত অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে।

জানা যায়, গতকাল (২২ জানুয়ারি) রাজধানীর গ্রিন রোডের একটি হাসপাতালে গুরুতর অবস্থায় তাকে ভর্তি করানো হয়। এর পরপরই চিকিৎসকরা তাকে অক্সিজেন সাপোর্টে নেন।

বিষয়টি নিয়ে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তুষার খান প্রায় দশ দিন ধরে অসুস্থ। এর আগে বাসাতেই ছিলেন। কিন্তু প্রচণ্ড কাশি ও শ্বাসকষ্ট হতো। অবস্থার অবনতি হওয়ায় গতকাল তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। উনি করোনা আক্রান্ত।’

জানা যায়, তুষার খানের ফুসফুসে ৫০ শতাংশেরও বেশি সংক্রমণ হয়েছে। এ কারণে তিনি স্বাভাবিক অক্সিজেন নিতে পারছেন না। শিল্পী সংঘের পক্ষ থেকে তার জন্য দোয়া ও শুভাশিস চাওয়া হয়েছে।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প