চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন ২০২২

সারা দিনে পড়লো ৩৬৫ ভোট

বিনোদন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২২, ১৯:১৮আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ২১:৫২

শেষ হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ। এতে ৩৬৫টি ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মোট ভোট সংখ্যা ৪২৮।

আজ (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শুরু হয় ভোটগ্রহণ। শেষ হয় তা নির্ধারিত সময় বিকাল ৫টায়।

এদিকে, নির্বাচন নিয়ে ইলিয়াস কাঞ্চন-নিপুন পরিষদের বেশ কিছু অভিযোগ থাকলেও মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলের কোনও অভিযোগ পাওয়া যায়নি।

অন্যদিকে, প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন জানান, তারা চেষ্টা করছেন দ্রুত ভোটগণনা করে ফল ঘোষণা করতে। এ জন্য প্রতি ঘণ্টায় তারা দুই প্যানেলের ভোট সংখ্যা ঘোষণার ব্যবস্থা রেখেছেন।

নির্বাচনে কমিশনের অন্য দুই সদস্য হলেন, বি এইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। সদস্য মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন। 

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প