করোনায় আক্রান্ত শাবানা আজমি

বিনোদন ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২২, ১৪:১০আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩৭

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের যশস্বী অভিনেত্রী ও সমাজকর্মী শাবানা আজমি। গতকাল (৩১ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের স্বাস্থ্যের খবর তিনি নিজেই জানিয়েছেন। 

সঙ্গে নিজের একটি ছবিও পোস্ট করেছেন শাবানা। ইনস্টাগ্রামে লিখেন, ‘কোভিড পজিটিভ হয়েছি আজ। বাড়িতেই আলাদা রয়েছি। যারা গত কয়েক দিনে আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের অনুরোধ, দয়া করে করোনার পরীক্ষা করিয়ে নিন।’

এমন পোস্টের তার রোগমুক্তি কামনা করেছে অনেকেই। এই তালিকায় আছেন বলিউড প্রযোজক ও শ্রীদেবীর স্বামী বনি কাপুর থেকে শুরু করে সাবা আলি খানসহ অনেকেই। 

বনি লিখেছেন, ‘হায় ভগবান, দয়া করে জাভেদ সাবের থেকে দূরে থাকুন।’ কেবল বনি নন, অনেক অনুরাগীও শাবানার স্বামী কিংবদন্তি জাভেদ আখতারকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছেন। ৭৭ বছরের গীতিকারের খোঁজ-খবর নিতে ব্যস্ত সেই পোস্টে।

জাভেদ ও শাবানা

অন্যদিকে, ৭০ বছর বয়সী এই অভিনেত্রীকে আগামীতে দেখা যাবে করণ জোহরের ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’তে। এই ছবিতে রকি আর রানির ভূমিকায় থাকছেন রণবীর সিং ও আলিয়া ভাট। এই প্রথমবার রুপালি পর্দায় জুটি বাঁধবেন তারা। আগামী বছরের ১০ ফেব্রুয়ারি মুক্তির তারিখ ঠিক হয়েছে এই ছবির। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প