হলুদ শেষে তাসনুভা তিশার বিয়ে

বিনোদন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২২, ১৩:০৬আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৪৪

হলুদের আনুষ্ঠানিকতা শেষে আজ (২ ফেব্রুয়ারি) বিয়ের পিঁড়িতে বসছেন ‘আগস্ট ১৪’-খ্যাত অভিনেত্রী তাসনুভা তিশা। 

তার হবু বরের নাম সৈয়দ আসকার। এক বছরের বেশি সময় সম্পর্কে থাকার পর বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন এই প্রেমিক যুগল। 

বুধবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের একটি অভিজাত রেস্তোরাঁয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এ সময় দুই পরিবারের সদস্য ছাড়াও বর-কনের ঘনিষ্ঠজন উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তিশা।

হলুদ শেষে তাসনুভা তিশার বিয়ে এর আগে, গেল ৩১ জানুয়ারি রাতে অনুষ্ঠিত হয় তিশার গায়ে হলুদের অনুষ্ঠান। যেখানে নেচে-গেয়ে মুগ্ধতা ছড়ান কনে নিজেই। এতে উপস্থিত ছিলেন অর্চিতা স্পর্শিয়া, মনোজ প্রামাণিকসহ অনেকে। 

বিবাহোত্তর অনুষ্ঠানের বিষয়ে তিশা বলেন, ‘এখনও দিন-স্থান-মেন্যু চূড়ান্ত করিনি। আসকারের ভাই দেশের বাইরে থাকেন, উনি চলতি মাসের শেষে দেশে আসবেন। তারপর আলোচনা করে অনুষ্ঠান করার ইচ্ছা আছে।’

উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বরে আসকারের সঙ্গে পরিচয় হয় তিশার। এরপর পরস্পরকে কাছ থেকে দেখা ও জানাশোনা। গড়ে উঠে ভালোবাসার সম্পর্ক। আর গত ১৫ জানুয়ারি তিশার বনশ্রীর বাসায় দুই পরিবারের সদস্যদের নিয়ে বাগদান সারেন এই অভিনেত্রী। হলুদ শেষে তাসনুভা তিশার বিয়ে

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প