শাকিব খানের ‘মেন্টাল’

নায়িকা পড়শীকে দেখতে যেমন

বিনোদন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০১৬, ১৬:৫১আপডেট : ২৬ জানুয়ারি ২০১৬, ১৯:০৯

রোমান্টিক গানের দৃশ্যের শাকিবের নায়িকা যখন পড়শীশ্রোতা-ভক্তরা গায়িকা পড়শীকেতো কম দেখেননি; গানে-ভিডিওতে এরমধ্যে মুখস্ত প্রায়। সে দেখায় এবার বেশ বৈচিত্র্য আসছে। কারণ গায়িকা থেকে নায়িকার পথে পা বাড়িয়েছেন এরই মধ্যে। ব্যাংকক হয়ে ঢাকায়-তার প্রথম ছবি ‘মেন্টাল’-এর শ্যুটিং শেষ। চলছে এখন সম্পাদনার কাজ।

রোমান্টিক দৃশ্যে শাকিব-পড়শী তার অগুনতি ফলোয়ারের কাছে আগাম প্রশ্ন উঁকি মারতেই পারে, নায়িকা হিসেবে পড়শীকে দেখতে জানি কেমন লাগে? তার ওপর নায়ক যদি হয় শাকিব খান। তবে তো আগ্রহের পরিমাণ দ্বিগুণ হওয়ারই কথা। তবে এমন আগ্রহ আরও কিছুদিন সামলাতে হবে।

গানের দৃশ্যে নাচের তালে পড়শী শাকিব খানের বিপরীতে নায়িকা পড়শীর পুরোটা দেখতে হলে অপেক্ষা করতে হবে আরও মাস দুয়েক। এমনটাই জানালেন ছবির পরিচালক শামীম আহমেদ রনি। তবে তার আগেই দেখে নিতে পারেন পড়শী-শাকিব খানের একমাত্র গানের কিছু রোমান্টিক স্থিরচিত্র। সঙ্গে বোনাস হিসেবে থাকছে গানটির শ্যুটিং চলাকালীন সময়ের একটি ভিডিও।

সম্পাদনার টেবিলে শাকিব-পড়শীর গান ‘মেন্টাল’ ছাবিতে পড়শীকে দেখা যাবে জনপ্রিয় একজন কণ্ঠশিল্পীর চরিত্রে। যার ভক্ত চরিত্রে অভিনয় করেন শাকিব খান! ছবির গল্পে দুজনের পরিচয় এবং প্রেমও হয়। প্রেমময় তেমনই একটি গান ‘মন নাজেহাল’। যে গানটি গেয়েছেন পড়শীর সঙ্গে ভারতের শান। আর এ গানটির সঙ্গেই বড় পর্দায় রোমান্টিক দৃশ্যে দেখা যাবে শাকিব খান-পড়শী জুটিকে।

নায়িকা পড়শীর শ্যুটিং দৃশ্য:

/এমএম/  

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প