মার্কিন মুলুকে যাচ্ছে অপু-বাপ্পির ছবি

বিনোদন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৪:২০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ২৩:২৯

অপু বিশ্বাস ও বাপ্পি চৌধুরী অভিনীত প্রথম সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি এটি দেশে মুক্তি পাবে বলে জানিয়েছিল এর প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। এবার তারা জানালো, শুধু বাংলাদেশ নয়, ছবিটি মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রেও।

আগামী ১২ ফেব্রুয়ারি নিউ ইয়র্কের বোম্বে থিয়েটারে স্থানীয় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রিমিয়ার হতে যাচ্ছে এর।

প্রযোজনা প্রতিষ্ঠানটির পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘‘আমাদের প্রতিটি চলচ্চিত্রই আমরা বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিকভাবেও রিলিজ করে থাকি। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ও আমরা প্রথমে আমেরিকায় প্রিমিয়ার করতে যাচ্ছি। তারপর পর্যায়ক্রমে আমরা বিশ্বের বিভিন্ন দেশে শো করবো। আশা করছি, দর্শকরা ভালো উপভোগ করবেন।’’  

দেবাশীষ বিশ্বাস পরিচালিত এই চলচ্চিত্রটি এর আগেও কয়েকবার মুক্তির জন্য চূড়ান্ত হয়েছিল। কিন্তু করোনার প্রকোপে তা পিছিয়ে যায়। ছবিতে বাপ্পি-অপু ছাড়াও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলী প্রমুখ। 

গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সংগীত পরিচালনায় আছেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম ও আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা।

/এম/এমওএফ/
সম্পর্কিত
‘ফিল্ম ইন্ডাস্ট্রি ডাস্টবিনে পরিণত হয়েছে’
‘ফিল্ম ইন্ডাস্ট্রি ডাস্টবিনে পরিণত হয়েছে’
অপু বিশ্বাস বেছে নিলেন রুমিন ফারহানাকে!
অপু বিশ্বাস বেছে নিলেন রুমিন ফারহানাকে!
শাকিব খান ও সাইবার বুলিং প্রসঙ্গে অকপট অপু
শাকিব খান ও সাইবার বুলিং প্রসঙ্গে অকপট অপু
আদরকে নিয়ে ফিরছেন অপু!
আদরকে নিয়ে ফিরছেন অপু!
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর