একসঙ্গে সালমান-চমক

বিনোদন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪৪আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪৪

আলোচিত ইউটিউবার সলমান মুক্তাদির এবং ‘মহানগর’ সিরিজখ্যাত রোকাইয়া জাহান চমক এবারই প্রথম একসঙ্গে কাজ করলেন।

‘চিরকুট’ নামের এই নাটকটি নির্মাণ করেছেন জিয়াউদ্দিন আলম।
 
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত এই নাটকের কাহিনি লিখেছেন বিদ্যুৎ রায়। আরও অভিনয় করেছেন সুস্মিতা সিনহা, হোসাইন সাঈদি, শিখা খান প্রমুখ। 

নাটকের গল্পে দেখা যাবে, উচ্চবিত্ত পরিবারের মেয়ে হৃদিতা। গাড়ি ড্রাইভ করে নিজেই। নিয়মিত শরীরচর্চা তার অভ্যাস। একদিন সকালে ছাদের ওপর ব্যায়াম করতে গিয়ে একটি গোলাপ ফুল ও চিরকুট পায়।

নির্মাতা আলম বলেন, ‘মূলত এই চিরকুট নিয়েই এগিয়ে যায় নাটকের গল্প। তৈরি হয় নানা রহস্য। গল্পটি খাঁটি প্রেমের। আশা করছি দর্শকরা উপভোগ করবেন।’

‘চিরকুট’ নাটকের জন্য তৈরি হলো একটি গানও। গেয়েছেন কাওসার খান ও প্রমা শেখ। লিখেছেন পরিচালক নিজেই। সুর ও সংগীতায়োজন করেছেন কাওসার খান। 

নাটকটি ১২ ফেব্রুয়ারি রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান