ভারত ‘কুল’ থাকলেও, পারল না পাকিস্তান। ‘কুরুচিকর’ এবং ‘সাধারণের সঙ্গে যায় না’- এমন প্রসঙ্গ টেনে প্রতিবেশী দেশে নিষিদ্ধ হল ‘কেয়া কুল হ্যায় হাম থ্রি’ ছবিটি।
তুষার-আফতাব অভিনীত এ ছবিটি শুক্রবার ভারতের সঙ্গে পাকিস্তানেও মুক্তি পেয়েছে।
পাকিস্তানের সেন্ট্রাল বোর্ড ফর ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) ও তাদের প্রাদেশিক সেন্সর বোর্ডগুলো ছবিটি নিয়ে এক আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেয়। সিবিএফসি-র প্রধান মোবাসির হাসান জানান, ছবিটি পুরোপুরি অশ্লীল। এটা সাধারণের জন্য নয়।
এ কারণে আনুষ্ঠানিকভাবে দেশটির প্রেক্ষাগৃহ মালিকদের একটি নির্দেশনা পাঠানো হয়েছে। যেখানে ছবিটির প্রচার বন্ধ ও নিষিদ্ধের কথা উল্লেখ করা হয়েছে।
সূত্র: জিনিউজ
/এম/এমএম/



