নতুন ছবিতে কাজ করছেন মৌসুমী হামিদ। এটি বেশ পুরনো খবর। বর্তমান অবস্থা হলো- কাজটি বেশ ভালোই চলছে। সম্প্রতি ছবিটির গানের দৃশ্যধারণে অংশ নিয়েছেন মৌসুমী হামিদ।
ফিরোজ খান প্রিন্স পরিচালিত এ ছবির নাম ‘শোধ প্রতিশোধ’। প্রথমদিকে এর কাজ ঢাকার উত্তরায় হয়েছে। আর এখন গানের দৃশ্যধারণ হচ্ছে কক্সবাজারে। ছবিতে তার বিপরীতে আছেন কাজী মারুফ।
মৌসুমী জানান, এতে তাকে পাওয়া যাবে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিস প্রধানের নিরাপত্তারক্ষীর চরিত্রে।
তিনি বললেন, ‘ছবির দৃশ্যধারণ প্রায় শেষ। এখন গানের কাজ চলছে। শিগগির এটি মুক্তির জন্য প্রস্তুত হবে। মাত্রই একটি গানের কাজ শেষ করলাম। এটি বেশ রোমান্টিক কাজ হয়েছে।’
এটি মৌসুমী হামিদের চার নম্বর ছবি। তার অভিনীত অন্য ছবিগুলো হলো- ‘ব্ল্যাকমেইল’, ‘ব্ল্যাকমানি’ ও ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি-টু’।
কক্সবাজারে মৌসুমীর গানের ভিডিও:
/এমআই/এমএম/



