শপথ নিলো অভিনয়শিল্পী সংঘের নতুন কমিটি

বিনোদন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৮আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৪০

অভিনয়শিল্পী সংঘের নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ গ্রহণের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করলেন। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ছিল তাদের শপথ ও অভিষেক অনুষ্ঠান। সেখানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ।  

নতুন কমিটিতে সংঘের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আহসান হাবীব নাসিম এবং সাধারণ সম্পাদক রওনক হাসান। সহ-সভাপতির তিন পদে জয়ী হয়েছেন আনিসুর রহমান মিলন, ইকবাল বাবু ও সেলিম মাহবুব। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন নাজনীন হাসান চুমকী ও জামিল হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে সাজু খাদেম, অর্থ সম্পাদক পদে মুহাম্মদ নূর এ আলম, দপ্তর সম্পাদক পদে শেখ মেরাজুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদক পদে রাশেদ মামুন, আইন ও কল্যাণ সম্পাদক পদে ঊর্মিলা শ্রাবন্তী কর, প্রচার ও প্রকাশনা পদে প্রাণ রায়, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সুজাত শিমুল নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন আইনুন নাহার, তানভীর মাসুদ, মাজনুন মিজান, আশরাফুল আশীষ, সূচনা সিকদার, শামস সুমন ও হিমে হাফিজ।

শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি ছিলেন জ্যেষ্ঠ শিল্পী, নির্মাতা ও প্রযোজকরা। অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয় একুশে পদকপ্রাপ্ত দুই অভিনেতা আফজাল হোসেন ও মাসুম আজিজকে। এরপর নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান টেলিভিশন প্রযোজক অ্যাসোসিয়েশন, মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন, শুটিং হাউস অ্যাসোসিয়েশন, নাট্যকার সংঘ, ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন, টিভি মিডিয়া প্রোডাকশন অ্যাসোসিয়েশন, শুটিং ইউনিট মাইক্রোবাস অ্যাসোসিয়েশনের সদস্যরা। 

শপথ শেষে সভাপতি আহসান হাবীব নাসিম বলেন, ‘এখন সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ বাংলাদেশের নাটক দেখতে পারছেন বিভিন্ন ডিজিটাল মাধ্যমে। এই পেশার পরিধি আরও ব্যাপক হচ্ছে, বাজারটাও বড় হচ্ছে, শিল্পীও বাড়ছে। তাই এই পেশার নিরাপত্তা কীভাবে দেওয়া যায়, সেটা নিয়ে আমরা সবাই মিলে কাজ করবো।’

গত ২৮ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। এ বছর মোট ভোটার ছিলেন ৭৫২ জন। এর মধ্যে ভোট পড়ে ৬৪২টি, বাতিল হয় ৫৮টি।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প