ভালোবাসা দিবসে মুখোমুখি হিল্লোল-মৌ

বিনোদন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৫৯আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৫৯

বিশ্ব ভালোবাসা দিবসের জুটি হয়ে আসছেন মৌ ও হিল্লোল। বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেনের ভাবনা ও পরিকল্পনায় নাটকটি রচনা করেছেন রেজাউর রহমান ইজাজ। 

মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় বিশেষ এই নাটকের নাম ‘ফাল্গুনে ভালোবাসার দিন’। এ নাটকের মাধ্যমে দীর্ঘদিন পর টিভি পর্দায় দেখা যাবে যুক্তরাষ্ট্র প্রবাসী অভিনেতা হিল্লোলকে। আরও অভিনয় করেছেন হানিফ উদ্দিন খান, কাজল বাবু, টাপুর ও টুপুর।
 
নাটকের গল্প প্রসঙ্গে প্রযোজক জানান, ২০ বছর পর মায়ের অসুস্থতার খবরে দেশে ফিরছে আসিফ। কথা ছিল আর কখনও ফিরবে না। কিন্তু অসুস্থ মাকে দেখার জন্য ব্যাকুল হয়ে ছুটে আসে সে। কিন্তু এসেই যে পরিস্থিতির মুখোমুখি হলো তার জন্য একেবারেই তৈরি ছিল না আসিফ। জড়িয়ে পড়ে ২০ বছর আগের এক ভালোবাসার মায়ায়।  

১৪ ফেব্রুয়ারি রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে নাটকটি।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প