চলচ্চিত্রে বঙ্গবন্ধু ও সাত দশকের কালজয়ী গানের উৎসব

বিনোদন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২০আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪৮

সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরাম বাংলাদেশ-এর আয়োজনে আগামী ৫ মার্চ ঢাকাস্থ আইডিইবি মুক্তিযুদ্ধ মিলনায়তনে আয়োজন করা হচ্ছে ‘চলচ্চিত্রে বঙ্গবন্ধু’ শীর্ষক এক আলোচনা সভা। এতে আরও থাকছে চলচ্চিত্রের সাত দশকের কালজয়ী গান নিয়ে ব্যতিক্রমী উৎসব। 

অনুষ্ঠানে দেশীয় চলচ্চিত্রে বঙ্গবন্ধুর অবদান নিয়ে আলোচনার পাশাপাশি দেশের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে পরিবেশন করা হবে চলচ্চিত্রের সাত দশকের উল্লেখযোগ্য জনপ্রিয় গান। 

অনুষ্ঠান প্রসঙ্গে সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরাম, বাংলাদেশ-এর সভাপতি রেদুয়ান খন্দকার বলেন, ‘আমাদের চলচ্চিত্রের গানের ভাণ্ডার অত্যন্ত সমৃদ্ধ। চলচ্চিত্রের সাত দশকে অনেক জনপ্রিয় গান আমরা পেয়েছি। কিন্তু বর্তমান প্রজন্মের বেশিরভাগই সেসব গানের সঙ্গে পরিচিত নয়। আবার দেশীয় চলচ্চিত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কেও আমরা অনেকেই পুরোপুরি অবগত নই। তাই আলোচনা সভার মাধ্যমে চলচ্চিত্রে বঙ্গবন্ধুর অবদান নিয়ে স্মৃতিচারণ করা এবং চলচ্চিত্রের সাত দশকের জনপ্রিয় গানগুলো উপস্থাপন করাই আমাদের আয়োজনের মূল উদ্দেশ্য।’ 

২০০৯ সালে প্রথমবার ‘সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরাম, বাংলাদেশ’-এর উদ্যোগে প্রথমবার এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তখন সেটি ব্যাপক প্রশংসিত হয়। সেই প্রেরণা থেকেই দ্বিতীয় আয়োজনের উদ্যোগ নেওয়া। এবারের অনুষ্ঠানটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সাবেক সভাপতি মোল্লা জালাল।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প