টফিজয়ী ত্রয়ী পেলেন ২৫ লাখ টাকার চেক ও ক্রেস্ট

বিনোদন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৩২আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৫১

ট্যালেন্ট হান্ট শো ‘টফি স্টার সার্চ’-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হলো এক জমকালো গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানের মাধ্যমে। সংগীত বিভাগে অংশ নেয়া প্রতিযোগী মহিমা দেব ত্রয়ীকে টফি স্টার সার্চের চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়। ত্রয়ীর হাতে পুরস্কার হিসেবে তুলে দেয়া হয় ক্রেস্ট এবং ২৫ লাখ টাকার চেক।  

উক্ত অনুষ্ঠানে বাংলালিংক-এর ভারপ্রাপ্ত সিইও তাইমুর রহমান, টফি-এর ডিজিটাল সার্ভিসেস ডিরেক্টর আবদুল মুকিত আহমেদ, হেড অব কনটেন্ট তানভীর হোসেন প্রবাল এবং বাংলালিংক-এর ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন্স ডিরেক্টর কাজী উরফি আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন অনেকেই।    
 
প্রথম ও দ্বিতীয় রানার আপ হিসেবে ঘোষণা করা হয় ঈশান দে এবং সাদমান খানের নাম। সংগীত বিভাগে অংশ নেয়া এই দুই প্রতিযোগীও পুরস্কার হিসেবে পেয়েছেন ক্রেস্ট এবং যথাক্রমে ১৫ ও ১০ লাখ টাকার চেক। চতুর্থ থেকে দশম স্থান অধিকারী প্রতিযোগীরা পেয়েছেন ক্রেস্ট এবং তিন লাখ টাকার চেক।

২১তম থেকে ৩০ তম এবং ১১তম থেকে ২০তম স্থান অধিকার করা প্রতিযোগীরা পেয়েছেন ক্রেস্ট এবং যথাক্রমে ১ ও ২ লাখ টাকার চেক। 

স্বনামধন্য শিল্পী এবং টফি স্টার সার্চের প্রধান তিন বিচারক তারিক আনাম খান, পূর্ণিমা এবং চঞ্চল চৌধুরী বিজয়ীদের নাম ঘোষণা করেন এবং তাদের হাতে ক্রেস্ট ও চেক তুলে দেন।

খ্যাতিমান শিল্পী এবং টফি স্টার সার্চের জুরি সদস্যবৃন্দ জিনাত সানু স্বাগতা, খৈয়াম সানু সন্ধি, নীরব, শাফায়েত মনসুর এবং আবু হায়াত মাহমুদ উপস্থিত ছিলেন গ্র্যান্ড ফিনালেতে। এছাড়াও জনপ্রিয় ব্যান্ডদল এভোয়েডরাফা এবং জলের গান মঞ্চে গান পরিবেশন করেন প্রতিযোগীদের সাথে।

টফিজয়ী ত্রয়ী পেলেন ২৫ লাখ টাকার চেক ও ক্রেস্ট টফি-এর ডিজিটাল সার্ভিসেস ডিরেক্টর আবদুল মুকিত আহমেদ বলেন, ‘টফি স্টার সার্চের লক্ষ্য ছিল সারা দেশের স্থানীয় সুপ্ত প্রতিভাবানদের একটা উপযুক্ত প্ল্যাটফর্ম দেয়া যেখানে তাদের প্রতিভার বিকাশ হবে। টফি বাংলাদেশের প্রথম ইউজার জেনারেটেড কনটেন্ট (ইউজিসি) প্ল্যাটফর্ম। প্রতিভাবানদের ক্যারিয়ার গড়ার সহযোগী হতে পেরে আমরা গর্বিত।’   

গত নভেম্বরে শুরু হওয়া টফি স্টার সার্চ সারা দেশ থেকে প্রতিভাবানদের আহ্বান জানায় নাচ, গান, অভিনয়সহ বিভিন্ন ক্যাটাগরিতে ভিডিও সাবমিট করার জন্য। অসংখ্য প্রতিযোগী সাড়া দিয়ে তাদের ভিডিও সাবমিট করেন এই ট্যালেন্ট হান্ট শোতে। 

গ্র্যান্ড ফিনালে সহ টফি স্টার সার্চের অন্যান্য পর্বগুলো দেখা যাবে টফি অ্যাপে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প