নিজেদের লেখা শপথ পাঠ করে তাদের বিয়ে!

বিনোদন ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২৯আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২৯

সেজে উঠেছে জাভেদ আখতারের খান্ডালার খামারবাড়ি। কারণ এখানেই বিয়ের আসরে বসবে ছেলে ফারহান আখতার। চার বছর ধরে চুটিয়ে প্রেম করার পর অবশেষে চারহাত এক হচ্ছে ফারহান-শিবানির।

জানা যায়, শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকেই জমে উঠেছে খান্ডালা। ইতোমধ্যে বিয়ের ভেন্যুতে পৌঁছাতে শুরু করেছেন অতিথিরা। তবে গত কয়েকদিন ধরেই ফারহানসহ তার স্বজনরা সেখানে অবস্থান করছেন। জানা যায়, একদম ঘরোয়া আয়োজনেই বিয়ে সারছেন দুজনে। তাদের পরিবার ছাড়াও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবে এই বিয়ের আসরে। আর বিয়ে হবে ফারহান ও শিবানির নিজস্ব পদ্ধতিতে। 

সেটা কেমন?

ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসলামি বা মহারাষ্ট্রীয় রীতিতে বিয়ে করছেন না তারা। কাছের মানুষদের সামনে একে অপরের কাছে শপথ জ্ঞাপন করে বিয়ে করবেন। আর বিয়ের সেই শপথগুলি নিজেরাই লিখেছেন!
 
জানা যায়, শিবানি-ফারহানের বিয়েতে হাজির থাকবেন প্রযোজক রিতেশ সিদওয়ানিস রিয়া চক্রবর্তী। ফারহানের বোন পরিচালক জোয়া আখতারও হাজির থাকবেন এই অনুষ্ঠানে। থাকবেন বলিউডের আরও কয়েকজন। তবে তা হাতেগোনা।

বিয়েতে কেমন সাজবেন শিবানি? 

তা নিয়ে এক্সাইটমেন্ট রয়েছে নেটিজেনদের। সেই সাজের ঝলক শেয়ার করেছেন কনে। লাল রঙা হিল জুতোর ছবি পোস্ট করে। সঙ্গে রয়েছে বিশেষ বার্তা, লেটস ডু দিস।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প