ঢাকা থেকে ফিরে রাজশাহীতে গড়লেন স্টুডিও-প্রযোজনা প্রতিষ্ঠান

বিনোদন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২২, ১৬:১৯আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৬:১৯

ঢাকায় টানা ১৮ বছরের ক্যারিয়ার, তরুণ সংগীত পরিচালকদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। যার সুরে গান করেছেন বলিউডের সুনিধি থেকে বাংলার নোবেল। গায়ক হিসেবেও ছিলো ভালো নাম। সেই আহম্মেদ হুমায়ূন গত বছর ঢাকার সকল বাঁধন ছিঁড়ে ফিরে গেলেন জন্মস্থান রাজশাহী শহরে।

শুরুতেই গড়লেন নিজের রেকর্ডিং স্টুডিও। সেখান থেকেই গানের কাজটি নিয়মিত চালিয়েছেন। এবার রাজশাহী শহরের তেরখাদিয়া ডাবতলা এলাকায় গড়লেন গান, নাটক ও সিনেমা তৈরির প্রযোজনা প্রতিষ্ঠান। নাম রেখেছেন বাংলাটিউব এন্টারটেইনমেন্ট।

১৯ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা করলো বাংলাটিউব এন্টারটেইনমেন্ট-এর। এটি উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম। সাথে ছিলেন রাজশাহীর বেশকিছু কলাকুশলীরা এবং বাংলাটিউব এন্টারটেইনমেন্ট টিমের সদস্যরা।

রাজশাহীতে এমন একটি প্রতিষ্ঠান গড়ে তোলা প্রসঙ্গে আহম্মেদ হুমায়ূন বলেন, ‘রাজশাহী বিশাল একটা বিভাগীয় শহর এবং নিজস্ব শিল্প সংস্কৃতির শহর। তাই নিজেদের শিল্প সংস্কৃতি দেশের মানুষ ও বিশ্বের কাছে তুলে ধরার জন্যই এমন চিন্তা। সাথে বাণিজ্যিকভাবেও এই শহরের শিল্পটাকে এগিয়ে নেয়ার অনেক ইচ্ছে আমার।’

বাংলাটিউবের উদ্বোধন অনুষ্ঠান হুমায়ূন জানান, মূলত এই প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি রাজশাহী অঞ্চলের প্রতিভাবানদের জাতীয় পর্যায়ে তুলে ধরতে চান। আর এরজন্য কাজ করছেন তিনিসহ রাজশাহীর একদল তরুণ প্রতিভাবান। যারা একহয়ে নির্মাণ করবেন গান, মিউজিক ভিডিও, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। কারণ, বাংলাটিউব-এর আছে নিজস্ব ক্যামেরা, লাইট, এডিটিং প্যানেল, অডিও এবং ডাবিং স্টুডিও।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প