বর্ণমালার জন্য ‘বর্ণমালার মিছিল’

বিনোদন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৩আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৬

বাংলা ভাষার জন্য ঝরেছে রক্ত। এই ফেব্রুয়ারি মাসেই বাংলা ভাষার মর্যাদা রক্ষায় প্রাণ দিয়েছিলেন রফিক, সালাম, জব্বার, বরকতসহ অনেকে।

তাদের স্মরণে এবারও বেশ কিছু নাটক নির্মিত হয়েছে। তার মধ্যে একটি হলো নির্মাতা সীমান্ত সজলের ‘বর্ণমালার মিছিল’। লিখেছেন পরিচালক নিজেই। 

আজকাল হরহামেশাই বাংলা লিখতে গেলে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে বানান ভুল হয়। যা বাংলা ভাষার জন্য অবমাননাকর। লেখার সময় বানান ভুল না করে শুদ্ধভাবে লেখার বিষয়ে এই নাটক সচেতনতা বাড়াবে বলে মনে করেন নির্মাতা।
তিনি জানান, গল্পের প্রয়োজনে নাটকটিতে তিনটি গান ব্যবহার করা হয়েছে। এগুলোর সংগীত পরিচালনা করেছেন ইবনে রাজন।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, রওনক হাসান, মৌটুসি বিশ্বাস, জয়িতা মহলানবীশ, সাজু আহমেদ,  আখন্দ  জাহিদসহ  মঞ্চের  আরও ২০জন   থিয়েটার  কর্মী। 

নাটকটি আজ (২১ ফেব্রুয়ারি) রাত ৯ টা মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প