ফেসবুক এবার ‘মৃত’ দাবি করছে পরী-পতি নায়ক রাজকে

বিনোদন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২২, ১৪:০৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০৩

সাম্প্রতিক সময়ে ভালোবাসার অন্যতম প্রতীক-জুটি রাজ-পরীর অন্তর্জাল জীবনে ছন্দপতন ঘটেছে। তাও আবার ভালোবাসা দিবসের (১৪ ফেব্রুয়ারি) পর থেকে!

মূল কারণ, সোশাল হ্যান্ডেলে পাওয়া যাচ্ছে না পরী-পতি নায়ক শরিফুল রাজকে! তার মূল আইডিতে ঢুকে দেখা গেলো, ১৫ ফেব্রুয়ারি পরীকে ভালোবাসার শুভেচ্ছা পোস্টের পর গত সাত দিনে আর কোনও আপডেট নেই! অথচ রোজ একাধিক পোস্ট দিয়ে থাকেন ‘ন ডরাই’-খ্যাত এই নায়ক।

এখানেই শেষ নয়, ফেসবুক কর্তৃপক্ষ এরমধ্যে ঘোষণা দিয়েছে নায়ক রাজ মৃত! দেয়ালে ঝুলিয়ে দেওয়া হয়েছে ‘রিমেম্বারিং’ নোটিশ!

সাধারণত কেউ মারা গেলে ফেসবুক কর্তৃপক্ষ তার অ্যাকাউন্টটি রিমেম্বারিং করে দেয়।

তবে রাজ জানালেন, এতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। তিনি বেঁচে আছেন, ভালো আছেন। তার মতে, কেউ বিষয়টি জানিয়ে রিপোর্ট করেছে। বিষয়টি খুবই দুঃখজনক। 

গত বছর চিত্রনায়িকা পরীমণিকে বিয়ে করেন রাজ। চলতি বছরের আনুষ্ঠানিকভাবে জানান তারা মা-বাবাও হতে যাচ্ছেন। তাদের বিয়ের ঘোষণার পর রাজের ফলোয়ার যেমন বেড়েছে, তেমনি বেড়েছে রিপোর্টের সংখ্যাও। যার সর্বশেষ নজির হিসেবে তার প্রোফাইলটি মিথ্যা তথ্যে রিমেম্বারিং হলো।

এর আগে দেশের একাধিক শিল্পীর প্রোফাইল থেকে ফেসবুক ‘মৃত’ ঘোষণা করেছিল। পরে জানা যায়, বিষয়টির ভুল আবেদনে এমনটা করেছে তারা।

দেশীয় তারকাদের মধ্যে চিত্রনায়ক জায়েদ খান একাধিকবার ‘রিমেম্বারিং’ ঝামেলায় পড়েছিলেন। এমনটা হয়েছে লেখক তসলিমা নাসরিন, অভিনেতা জিয়াউল হক পলাশসহ বেশ কয়েকজনের বেলায়।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প