সর্বাধিক জাতীয় পুরস্কার পাওয়া ‘গোর’ আবারও আসছে প্রেক্ষাগৃহে

বিনোদন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪১আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫৬

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০-এ সর্বাধিক ১১টি পদক জেতে গাজী রাকায়েতের ‘গোর’। এমন জয়ে বেড়েছে মানুষের আগ্রহ। আর তাই ছবিটি আবারও মুক্তি দিতে যাচ্ছেন নির্মাতা। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে এটি রাজধানীর একটি প্রেক্ষাগৃহে চলবে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজী রাকায়েত নিজেই। তিনি বললেন, ‘এখন পর্যন্ত শ্যামলী সিনেমা হল চূড়ান্ত। প্রতিদিন চারটা করে শো হবে। মুক্তির কারণ, ছবিটি পুরস্কৃত হওয়ায় অনেকের আগ্রহ জন্মেছে। তাই যারা আগে দেখেননি, তারা যেন এটি দেখতে পারেন, সেজন্যই রিলিজের উদ্যোগ নিয়েছি।’

‘গোর’র ইংরেজি নাম ‘দ্য গ্রেভ’। পরিচালনা-অভিনয়ের পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্য-কাহিনিও গাজী রাকায়েতের।

ইমপ্রেস টেলিফিল্মের সহ-প্রযোজনায় এতে গাজী রাকায়েত ছাড়াও অভিনয় করেছেন—মামুনুর রশীদ, দিলারা জামান, এসএম মহসিন, মৌসুমী হামিদ, সুষমা সরকার, দীপান্বিতা, শামীমা তুষ্টি ও অর্থা প্রমুখ।

২০২০ সালের ডিসেম্বরে ছবিটি মুক্তি পায় দেশের একটি মাল্টিপ্লেক্সে। এছাড়া ২০২১ সালের এপ্রিলে আমেরিকাসহ ওটিটি প্ল্যাটফর্মে আসে। সরকারি অনুদানের এ ছবিটি একই সঙ্গে বাংলা ও ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প