মাত্রই বিয়ে হয়েছে। বর-বউ হিসেবে কে কেমন হলো- এর পুরো উত্তর না পাওয়া গেলেও, আংশিক মিলেছে। বলিউড অভিনেত্রী অসিনের স্বামী মাইক্রোম্যাক্সের সহপ্রতিষ্ঠাতা রাহুল শর্মা অসিনকে নিয়ে ছোট্ট একটা মন্তব্য করেছেন। অবশ্য এটি টুইটের মাধ্যমে পাঠিয়েছেন অসিন বরাবরই। কী লেখা ছিল এতে?
'ধরে আছি আমার পৃথিবীকে!'
সঙ্গে একটা ছবিও পোস্ট করেছেন এই ভদ্রলোক। গত ১৯ জানুয়ারি তারা হিন্দু ও খ্রিস্টান দুই রীতিতে বিয়ে করেছিলেন। এতে দুই পরিবারের সদস্য এবং কাছের বন্ধুরাই উপস্থিত ছিলেন।
‘গজনি’, ‘রেডি’, ‘বোল বচ্চন’, ‘হাউসফুল-২’ ছবির মতো জনপ্রিয় ছবির নায়িকা অসিনের এই বিয়ের অনুষ্ঠানে ১০০ জন অতিথির জন্য আয়োজন করা হয়েছিল।
সূত্র: আইএএনএস
/এম/



