নির্মলেন্দু গুণের কাছে শিশুরা শুনবে বঙ্গবন্ধুর গল্প

বিনোদন রিপোর্ট
০৫ মার্চ ২০২২, ১৭:৫১আপডেট : ০৫ মার্চ ২০২২, ১৮:১১

কবি নির্মলেন্দু গুণের কাছ থেকে শিশুরা শুনবে বঙ্গবন্ধুর গল্প। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে এই গল্পের আয়োজন করেছে দুরন্ত টিভি।

‘খোকা থেকে বঙ্গবন্ধু’ নামের এই অনুষ্ঠানের মাধ্যমে শিশুরা জাতির জনক ও বাংলাদেশের স্থপতিকে আরও অনেক বেশি জানতে পারবে বলে মনে করছেন পরিচালক মো. তোফায়েল সরকার। 

অনুষ্ঠানটি উপস্থাপনা করবে দু’জন শিশু উজাইর ইবনে জহির ও রাইমা হক। এতে একদল শিশুর সঙ্গে অতিথি হিসেবে থাকবেন কবি নির্মলেন্দু গুণ। 

বঙ্গবন্ধুকে নিয়ে নানা গল্পের পাশাপাশি কবিতা, ছড়া, গান, চলচ্চিত্র ও তথ্যচিত্র দেখানো হবে এই অনুষ্ঠানে। 

বিশেষ অনুষ্ঠানটি প্রচার হবে ৭ মার্চ সকাল ৮টা ৩০মিনিটে দুরন্ত টিভিতে। নির্মলেন্দু গুণের কাছে শিশুরা শুনবে বঙ্গবন্ধুর গল্প

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক