রাজ-পরীর প্রেমময় ‘গুণিন’ মুক্তি পাচ্ছে ১১ মার্চ

বিনোদন রিপোর্ট
০৬ মার্চ ২০২২, ১৫:৩৪আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৮:৫৯

রাজ ও পরী রাজ ও পরী দম্পতির জন্য বিশেষ সিনেমা ‘গুণিন’। এমনকি ভক্তদের জন্যেও এই ছবিটি বিশেষ বার্তা বহন করে। কারণ, এই ছবির সুবাদেই তাদের মধ্যে পরিচয়-প্রেম-বিয়ের ঘটনা ঘটে। এবার সেই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ চূড়ান্ত হলো।

২০ ফেব্রুয়ারি ছাড়পত্র পেয়ে এটি ১১ মার্চ সিনেমা হলে মুক্তির সিদ্ধান্ত জানালেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম।

রাজ-পরীর প্রেমময় ‘গুণিন’ মুক্তি পাচ্ছে ১১ মার্চ নির্মাতা জানান, ‘গুণিন’ সিনেমার গল্প গ্রামীণ ওঝা রজব আলী গুণিনকে নিয়ে। তার আধ্যাত্মিক ক্ষমতা ছিল। এই ক্ষমতার জোরে গ্রামে তার বিশাল প্রভাব। তার তিন নাতি রহম, আলী ও রমিজ। গুণিনের রহস্যজনক মৃত্যুর পরবর্তী পরিস্থিতিতে তার দুই নাতি তথা আপন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ও ত্রিভুজ প্রেমের গল্পই এই চলচ্চিত্রের মূল উপজীব্য।

সিনেমার মুখ্য দুই চরিত্রে দেখা যাবে শরিফুল রাজ ও পরীমণিকে। তারা সিনেমার গল্পে রাবেয়া ও রমিজ চরিত্রে অভিনয় করেছেন।

হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুণিন’ থেকে নেয়া হয়েছে এই সিনেমার প্রেক্ষাপট। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। বিভিন্ন চরিত্রে আরও আছেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ আরও অনেকেই।

গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘‘অবশেষে ‘গুণিন’ সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে। হলে সিনেমা মুক্তি নিয়ে সবসময় একটা উত্তেজনা কাজ করে। সিনেমাটা হলে চলার পর আবার চরকির পর্দায় দর্শক দেখতে পারবে।’’
 
‘সিনেমায় যারা যারা অভিনয় করেছেন প্রত্যেকে চমৎকার পারফর্মেন্স দেখিয়েছেন। আমি পরিচালক হিসেবে সকলের কাজে খুবই খুশি। দর্শক সিনেমা দেখলেই বুঝতে পারবে যে সবাই কতোটা ডেডিকেটেড ছিল।’ যুক্ত করলেন সেলিম।

একটি দৃশ্যে ইরেশ যাকের ছবিটির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘এই প্রথম চরকি প্রযোজিত কোনও সিনেমা প্রথমেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আমাদের জন্য এটা নতুন অভিজ্ঞতা। আপনারা হলে গিয়ে ছবিটি দেখুন।’

/এমএম/
সম্পর্কিত
ঈদে রাজ-সাবিলার নাচের চমক
ঈদে রাজ-সাবিলার নাচের চমক
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
চঞ্চল-পরীকে নিয়ে ‘শাস্তি’ গল্পের সাম্প্রতিক রূপ
চঞ্চল-পরীকে নিয়ে ‘শাস্তি’ গল্পের সাম্প্রতিক রূপ
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প