নারী দিবসের আয়োজনে

টিভি পর্দায় কবরীর ‘আয়না’

বিনোদন রিপোর্ট
০৮ মার্চ ২০২২, ১০:০০ আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৩:২২

টিভি পর্দায় দেখা যাবে কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী পরিচালিত প্রথম সিনেমা ‘আয়না’। আন্তর্জাতিক নারী দিবস (৮ মার্চ) উপলক্ষে এটি প্রচার করবে চ্যানেল আই। ২০০৫ সালে সিনেমাটি নির্মাণ করেছিলেন এই তারকা।

গত বছরের ১৭ এপ্রিল করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা যান কবরী। মৃত্যুর আগে তিনি ‘এই তুমি সেই তুমি’ নামে তার দ্বিতীয় সিনেমার কাজ শুরু করেছিলেন। কিন্তু এটি সম্পন্ন করে যেতে পারেননি।

এদিকে চ্যানেল আই জানায়, নারী দিবসে ‘আয়না’ চ্যানেলটিতে দুপুর ৩টা ৫ মিনিটে প্রচার হবে।

এতে জুটি বেঁধে অভিনয় করেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা সোহানা সাবাহ। এছাড়া সুভাষ দত্ত, রানী সরকার ও কবরী নিজেই অভিনয় করেছিলেন। আয়না ছবির একটি দৃশ্য

/এম/
সম্পর্কিত
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
৭৫-এ কবরী: তিন দিনব্যাপী উৎসব
৭৫-এ কবরী: তিন দিনব্যাপী উৎসব
কিংবদন্তি কবরী: প্রয়াণদিনে ফিরে দেখা
কিংবদন্তি কবরী: প্রয়াণদিনে ফিরে দেখা
কবরী: ৭ দশকের জীবনে ৫৬ বছরই ছিলেন সিনেমার সঙ্গে
প্রয়াণ দিনে স্মরণ কবরী: ৭ দশকের জীবনে ৫৬ বছরই ছিলেন সিনেমার সঙ্গে
বিনোদন বিভাগের সর্বশেষ
দিয়া মির্জা ‘সরকারবিরোধী’, দাবি মুম্বাইয়ের মেয়রের
দিয়া মির্জা ‘সরকারবিরোধী’, দাবি মুম্বাইয়ের মেয়রের
কত মিলিয়ন ডলার সম্পত্তির মালিক ঐশ্বরিয়া?
কত মিলিয়ন ডলার সম্পত্তির মালিক ঐশ্বরিয়া?
২৬ বছরে মীর সাব্বিরের ১৫৫ নায়িকা, প্রথম নায়িকা কে ছিলেন
২৬ বছরে মীর সাব্বিরের ১৫৫ নায়িকা, প্রথম নায়িকা কে ছিলেন
প্লেব্যাক থেকে বিরতির পর নতুন গানে অরিজিৎ
প্লেব্যাক থেকে বিরতির পর নতুন গানে অরিজিৎ
শরিফুল রাজকে আইনি নোটিশ
শরিফুল রাজকে আইনি নোটিশ