পার্থ সনজয়ের ‘কান ডায়েরি, ওহ বাংলাদেশ!’

বিনোদন রিপোর্ট
০৯ মার্চ ২০২২, ১৬:৪৯আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৭:২৭

বিশ্ব চলচ্চিত্রের স্বপ্নের ঠিকানা কান উৎসবে অফিসিয়াল সিলেকশনে ২০২১‌ সালে বাংলাদেশের স্থান পাওয়া অবিস্মরণীয় এক অর্জন। সেই আয়োজনের সাক্ষী হওয়ার অভিজ্ঞতা থেকে একটি বই লিখেছেন টেলিভিশন সাংবাদিক পার্থ সনজয়। এর নাম ‘কান ডায়েরি, ওহ বাংলাদেশ!’ এটি প্রকাশ করেছে নিমফিয়া পাবলিকেশন।

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলায় গত ২৬ ফেব্রুয়ারি ৩০৯-৩১০ স্টলের সামনে নতুন বইটির মোড়ক উন্মোচন হয়। এতে অংশ নেন আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকার পরিচালক ফ্রাঁসোয়া গোজ্যঁ, চলচ্চিত্র পরিচালক-সংগঠক সামিয়া জামান, অমর একুশে বইমেলার সদস্য সচিব ড. জালাল আহমেদ।

কানের ৭৪তম আসরে আঁ সার্তে রিগা শাখায় জায়গা পেয়ে ইতিহাস গড়ে আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’। তাই করোনাক্রান্ত নতুন স্বাভাবিক সময়ে ঝুঁকি ও ঝক্কি পেরিয়ে বিশ্ব চলচ্চিত্রের স্বপ্নের ঠিকানা কানসৈকতে গিয়ে প্রতিবেদন তৈরি করেন পার্থ সনজয়। এর আগে আরও তিনবার উৎসবটিতে গিয়েছিলেন তিনি। সেইসব অভিজ্ঞতাও উঠে এসেছে বইতে।

নিজের বই নিয়ে পার্থ সনজয় বলেন, ‘এটাকে কান উৎসব চলাকালীন আমার খেরোখাতায় টুকে রাখা ছোটবড় ঘটনা এবং আনন্দ-বেদনার ছবি বলা যায়। সেইসব বর্ণিল অভিজ্ঞতা আর প্রাপ্তি-অপ্রাপ্তির কথা দিনে দিনে লিখেছি। ইতিউতি ঐতিহাসিক কিছু নিদর্শন ঘুরে দেখার গল্পও আছে।’

‘কান ডায়েরি, ওহ বাংলাদেশ!’ সম্পাদনা করেছেন পার্থ তানভীর নভেদ। বইটির প্রচ্ছদ সাজিয়েছেন শিল্পী সব্যসাচী হাজরা।

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প