আলিয়ার নয়া লুক

বিনোদন ডেস্ক
১৫ মার্চ ২০২২, ১৩:৫৪আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৮:৪১

২৯-এ পা দিলেন আলিয়া ভাট। আজ (১৫ মার্চ) এ অভিনেত্রীর জন্মদিন। বিশেষ দিনে ভক্তদের উদ্দেশে সামনে এলো আলিয়ার নয় রূপ। বহু প্রতীক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’র ফার্স্ট লুক শেয়ার করেছেন করণ জোহর ও আলিয়া নিজেই। 

ভিডিওতে আলিয়া ও রণবীরের ঝলক প্রকাশ্যে এলেও ছবিতে তার চরিত্র সম্পর্কে বেশি কিছু ফাঁস করেননি তিনি। 

এতে দেখা যায়, আলিয়া রণবীর কাপুরকে জাপটে ধরে আছেন। তাদের চারদিকে আগুনের ছটা। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আলিয়াকে সম্পূর্ণ অন্য এক অবতারে দেখা মেলে। মন্দিরে পূজা দিতেও দেখা যায় তাকে।

শেষে আলিয়াকে একটি বিস্ফোরণ থেকে রণবীর রক্ষা করেন।

শেয়ার করা ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘শুভ জন্মদিন নিজেকে। ইশার সঙ্গে দেখা করার জন্য একটি ভালো দিন এবং একটি ভালো উপায় এছাড়া আর নেই.. আশ্চর্য ছেলে অয়ন। আমি তোমাকে ভালোবাসি। ধন্যবাদ!'

অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’-এ রণবীরের চরিত্র শিব। তার বান্ধবী ইশার ভূমিকায় অভিনয় করবেন আলিয়া ভাট। ধর্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে ‘ব্রহ্মাস্ত্র’।

সিনেমাটির প্রযোজক করণ জোহর আলিয়ার ফার্স্ট লুকটি ইনস্টাগ্রামে শেয়ার করে লেখেন, ‘‘আমার প্রিয় আলিয়া, আমি যখন লেখাটি লিখছি তখন তোমার জন্য অনেক ভালোবাসা এবং সম্মান অনুভব করছি। তোমার অসীম প্রতিভার প্রতি সম্মান, একজন শিল্পী হিসেবে তোমার যে উন্নয়ন ও দক্ষতা তৈরি হয়েছে তা সত্যি অবিশ্বাস্য। ১০ বছর আগেও ভাবিনি তোমাকে নিয়ে গর্ব করে বলবে, তুমি আমার ‘ব্রহ্মাস্ত্র’।’’

এই প্রথমবার একসঙ্গে ছবিতে কাজ করছেন রণবীর ও আলিয়া। সিনেমায় আরও অভিনয় করছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন ও মৌনি রায়। ২০২২ সালের ৯ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র’।

ভিডিও:

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প