বর্ণাঢ্য আয়োজনে সেজেছে বিটিভি

বিনোদন রিপোর্ট
১৬ মার্চ ২০২২, ১৮:০১আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৮:০১

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার হাত ধরেই আসে বাঙালির স্বাধীনতা, জন্ম নেয় বাংলাদেশ। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীটি জাতীয় শিশু দিবসও। 

বিশেষ এই দিনটিকে ঘিরে ১৭ মার্চ বর্ণাঢ্য আয়োজনে সেজেছে বাংলাদেশ টেলিভিশনের পর্দা। জাতীয় এই গণমাধ্যমটির অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, এদিন সকাল সাড়ে ৯টায় প্রচার হবে দীঘি ও শান্ত খান অভিনীত ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমাটি। টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হবে দুপুর সাড়ে ১২টায়। দুপুর দেড়টায় প্রচার হবে বঙ্গবন্ধুর শিক্ষা ও তথ্য ভাবনা নিয়ে অনুষ্ঠান। 

বর্ণাঢ্য আয়োজনে সেজেছে বিটিভি ‘টুঙ্গিপাড়া: হৃদয়ে পিতৃভূমি’ প্রতিপাদ্যে সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হবে দুপুর আড়াইটায়। শিশুদের বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতার অনুষ্ঠান প্রচার হবে ৫টা ১০ মিনিটে। শিশুতোষ আলেখ্যানুষ্ঠান ‘বিশ্বের বন্ধু, আমাদের বঙ্গবন্ধু’ প্রচার হবে ৬টা ২০ মিনিটে। রাত সাড়ে ৮টায় প্রচার হবে বিশেষ আলেখ্যানুষ্ঠান ‘এখানে আমার বঙ্গবন্ধু’। এটি উপস্থাপনা করেছেন রোমানা মালিক মুনমুন। গান, নৃত্যনাট্য, বঙ্গবন্ধুর লেখা চিঠি থেকে পাঠ, চিত্রশিল্পীদের সাক্ষাৎকার, আবৃত্তি ও স্মৃতিচারণ দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। 

বর্ণাঢ্য আয়োজনে সেজেছে বিটিভি নূরুল হুদার উপস্থাপনায় স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান প্রচার হবে রাত সাড়ে ৯টায়। আবৃত্তি করবেন কবি আসাদ চৌধুরী, অসীম সাহা, রোকেয়া খাতুন রুবি প্রমুখ। জাতির পিতার সাধারণ জীবনাচরণ, সংবিধান তৈরির ক্ষেত্রে বিচক্ষণতা, দূরদর্শিতা ও সঠিক দিকনির্দেশনা নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান প্রচার হবে রাত ১০টা ২০ মিনিটে। ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের উপস্থাপনায় কবিতা আবৃত্তির বিশেষ অনুষ্ঠান ‘কবিতায় বঙ্গবন্ধু’ প্রচার হবে রাত ১০টা ৫০ মিনিটে। 

এছাড়াও দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বঙ্গবন্ধুকে নিবেদন করে বিশেষ গান ফিলার হিসেবে প্রচার হবে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প