দুর্ঘটনায় দক্ষিণীর জনপ্রিয় নায়িকার মৃত্যু

বিনোদন ডেস্ক
২১ মার্চ ২০২২, ১৪:৪৭আপডেট : ২১ মার্চ ২০২২, ১৭:২৬

তেলেগু ভাষার জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী গায়ত্রী ওরফে ডলি ডি ক্রুজ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। দেশটির হায়দরাবাদের গাচিবৌলি এলাকায় এটি ঘটে।

টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, গত ১৯ মার্চ এ দুর্ঘটনাটি ঘটে। অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র ২৬ বছর। এ নায়িকা ‘ম্যাডাম স্যার ম্যাডাম আন্থে’ ওয়েব সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন।

জানা যায়, শুক্রবার (১৯ মার্চ) দোল খেলে বন্ধু রাঠোরের সঙ্গে বাড়ি ফিরছিলেন গায়ত্রী। অভিনেত্রীর বন্ধুই গাড়ি চালাচ্ছিলেন। হায়দরাবাদের গাচিবৌলি অঞ্চলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ঘটনাস্থলেই গায়ত্রীকে মৃত ঘোষণা করা হয়। তার বন্ধুকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। 
এ ছাড়া দুর্ঘটনায় ৩৮ বছর বয়সী এক পথচারী নারী মারা গেছেন।

গায়ত্রীর মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক নেমে এসেছে। অনেক তারকা এই মর্মান্তিক ঘটনায় সমবেদনা জ্ঞাপন করেছেন।

গায়ত্রীর আসল নাম ডলি ডি ক্রুজ। অভিনয়ের পাশাপাশি ইউটিউবার হিসেবেও জনপ্রিয় ছিলেন তিনি। তার চ্যানেলের নাম জলসা রায়ুডু।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক