ইমনের বিপরীতে পর্দায় আসছেন আরেক সংবাদ পাঠিকা

বিনোদন রিপোর্ট
২২ মার্চ ২০২২, ১৭:৪৪আপডেট : ২২ মার্চ ২০২২, ১৭:৪৪

সংবাদপাঠ থেকে সরাসরি সিনে পর্দায় এসেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। এই তালিকায় আছে ‘শাহেনশাহ’ ছবি করা রোদেলা জান্নাতের নামও। এবার এতে যুক্ত হচ্ছেন রেহনুমা মোস্তফা।

তাকে দেখা যাবে চিত্রনায়ক মামুনুন ইমনের বিপরীতে। ছবির নাম ‘লকডাউন লাভ স্টোরি’। শাহ আলম মণ্ডল পরিচালিত সিনেমাটিতে আগামী শুক্রবার (২৫ মার্চ) প্রেক্ষাগৃহে দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে।

করোনা মহামারির ওপর ছবিটি তৈরি হয়েছে। পরিচালকের দাবি, বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হয়েছে বিশেষায়িত এই চলচ্চিত্র। 

শাহ আলম মণ্ডল বলেন, ‘‘লকডাউন লাভ স্টোরি’ করোনার মহামারি নিয়ে ছবি। এমন কাজ আগে হয়নি। আগামী শুক্রবার (২৫ মার্চ) সারা দেশে সিনেমা হলগুলোতে মুক্তি দেওয়া হবে। এই ঘরবন্দি সময়ে ভালোবাসাবাসিটা কেমন ছিল সেই  গল্পও উঠে আসবে। এতে নতুন মুখ হিসেবে থাকছেন রেহনুমা। ছবিটি প্রিমিয়ার শো দেখে সবাই প্রশংসা করছেন। আমি আশাবাদী, এটি দর্শকের মন ভরাবে।’’

ছবিটির প্রযোজনায় আছে শাপলা মিডিয়া।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান