অস্কার বিতর্কে যুক্ত হলেন ওবামা

মাহমুদ মানজুর
২৯ জানুয়ারি ২০১৬, ১৪:১৪আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৪৬

বারাক ওবামা এবার অস্কারে কালো চামড়ার কোনও শিল্পী লড়াইয়ে থাকছেন না- বিষয়টি নিয়ে সন্তষ্ট নন খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
দ্য অ্যাকাডেমি পুরস্কারের ইতিহাসে দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটেছে। এবার নমিনেশন পেয়েছেন শুধু সাদা চামড়ার শিল্পীরা। আর এটাকে ভালো চোখে দেখেছেন না যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ওবামা। এটি আরও বড় পরিসরে দেখার জন্যও বলেছেন তিনি।
‘আমি মনে করি, যখন প্রত্যেকে তাদের গল্প বলে, তখন এটি সেরা শিল্পে পরিণত হয়।’ ওবামা একটি টেলিভিশনের উপস্থাপকের প্রশ্নের উত্তরে এ কথাটি বলেন। এদিকে সংবাদমাধ্যম এবিসিকে দেওয়া ভাষ্যেও প্রায় একই কথা বলেছেন এ নেতা। ‘যখন প্রত্যেকেই আমেরিকান পরিবারের সদস্য হবে, তখনই এটা সেরা বিনোদন হবে।’
এটা অস্কারের ৮৮তম আসর। অস্কারের চূড়ান্ত পুরস্কার বিতরণী দেখা যাবে ২৮ ফেব্রুয়ারি। এবারের আসরের চূড়ান্ত পর্বের জন্য কোনও ক্যাটাগরিতে নেই কালো চামড়ার শিল্পী। তাই বেশ কয়েকদিন ধরেই সমালোচনা চলছে সামাজিক ও সংবাদমাধ্যমগুলোতে। এবার এতে যোগ হয়েছেন এই মার্কিন নেতা।
সূত্র: এনডিটিভি
/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প