সমিতি থেকে শাকিব খানের ভোটাধিকার বাতিল

ওয়ালিউল বিশ্বাস
২৪ মার্চ ২০২২, ১৭:৩৫আপডেট : ২৫ মার্চ ২০২২, ১১:১৬

ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান প্রযোজক হিসেবেও দীর্ঘদিন ধরে কাজ করছেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সদস্য। জানা গেছে, সমিতির কিছু নিয়ম না মানায় তার ভোটের অধিকার বাতিল করা হয়েছে।

আজ (২৪ মার্চ) সমিতি এ সিদ্ধান্ত জানিয়েছে। বিষয়টি নিয়ে বেশ কয়েকজন প্রযোজক নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারাও এর সত্যতা নিশ্চিত করেন।

শাকিব খানের দীর্ঘদিনের বন্ধু প্রযোজক মো. ইকবাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চাঁদা না দেওয়াসহ বেশকিছু কারণে তার ভোটার তালিকা থেকে বাতিল করা হয়েছে- এটা নিশ্চিত।’

বাতিলের বিষয়টি জানিয়েছেন প্রযোজক সমিতির আগামী নির্বাচনের প্রার্থী সেলিম খানও।

বিষয়টি নিয়ে প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চাঁদা নয়, তার আয়করের কাগজে কোনও একটা ঝামেলা হয়েছে বলে আমি যতদূর জানি। তাই তার নামটি বাতিল হয়েছে। তবে তিনি আপিল করতে পারবেন।’

গত বছরের মার্চ থেকে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি নেতৃত্বশূন্য। যা দেখভাল করছে প্রশাসক। প্রযোজকের হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন প্রশাসক। আগামী ২১ মে এফডিসিতে এ নির্বাচন হবে। এর আগ দিয়ে নতুন করে ভোটার হালনাগাদ হলো। সেখানে শাকিব খানের ভোটটি বাতিল করা হয়।

অন্যদিকে, প্রযোজক হিসেবে শাকিব সর্বশেষ এনেছেন ‘বীর’ ছবি। তার এসকে ফিল্মসের ব্যানারে এটি মুক্তি পায়।

এদিকে, শাকিব খান লম্বা সময় ধরে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। তাই এ বিষয়ে তার কোনও তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

/এম/
সম্পর্কিত
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প